
শরীয়তপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের প্রকাশ্য বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রোববার সকালে শরীয়তপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের কোটাপাড়া ও বাসস্ট্যান্ড এলাকায় হঠাৎই শতাধিক নেতাকর্মীকে সংগঠিত হয়ে মিছিল করতে দেখা যায়।
জেলা ও সদর উপজেলা ছাত্রলীগের শীর্ষ নেতাদের নেতৃত্বে আয়োজিত এই মিছিলে শেখ হাসিনার দেশে ফেরা ও বন্দীদের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। মিছিল চলাকালে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক থাকলেও শেষ দিকে একটি ট্রাক অপেক্ষমাণ থাকতে দেখা যায়।
এ বিষয়ে পালং মডেল থানার পুলিশের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, এটি আকস্মিক একটি ঘটনা এবং এ সংক্রান্ত কোনো তথ্য আগে থেকে তাদের কাছে ছিল না। তবে বিষয়টি খতিয়ে দেখে আইনগত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ
অনলাইন ডেস্ক 

























