Dhaka ১২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু ভাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার আহ্বান দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রেমিট্যান্স আহরণ ও সেবা আরও সহজ করতে ওয়ান ব্যাংকের সাথে নগদের কৌশলগত চুক্তি রাজনৈতিক পটপরিবর্তন হলেও থামেনি বিএডিসির বীজ সিন্ডিকেট: বহাল তবিয়তে ‘বঙ্গ অ্যাগ্রিটেক’ মিরপুরে ডিএনসিসির বড় অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো দুই হাজার অবৈধ দোকান বন বিভাগে ‘পে-ফিক্সেশন’ বাণিজ্য: ফাইলপ্রতি ৫ হাজার টাকা পর্যন্ত উৎকোচ আদায়ের অভিযোগ, জিম্মি সাধারণ কর্মচারীরা পঞ্চগড় বোদা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য: তিন কর্মচারীর বিরুদ্ধে ভিডিও ভাইরালের পর ক্ষোভ কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে ২ কোটি টাকার চাল ও ধান আত্মসাৎ: দুদকের মামলা চার কর্মকর্তার বিরুদ্ধে মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদক

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৯:৩৫:৫০ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২৮ বার

সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের জমা দেওয়া সম্পদ বিবরণী খতিয়ে দেখতে অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে ও সরেজমিনে অনুসন্ধান চালাতে দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেনকে অনুসন্ধানকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি, পুরো প্রক্রিয়াটি তদারকির দায়িত্ব পেয়েছেন সংস্থাপনের বিশেষ অনুসন্ধান ও তদন্ত-৩ অনুভাগের পরিচালক। রবিবার দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক সূত্রে জানা যায়, পূর্বে কমিশন থেকে প্রাপ্ত আদেশের ভিত্তিতে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসিন্দা আজিজ আহমেদ যে সম্পদ বিবরণী জমা দিয়েছিলেন, তার সত্যতা ও সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত সরেজমিনে যাচাই করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

কমিশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণীর পুঙ্খানুপুঙ্খ তথ্য যাচাই-বাছাই করে একটি বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু