Dhaka ০৫:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু ভাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার আহ্বান দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রেমিট্যান্স আহরণ ও সেবা আরও সহজ করতে ওয়ান ব্যাংকের সাথে নগদের কৌশলগত চুক্তি রাজনৈতিক পটপরিবর্তন হলেও থামেনি বিএডিসির বীজ সিন্ডিকেট: বহাল তবিয়তে ‘বঙ্গ অ্যাগ্রিটেক’ মিরপুরে ডিএনসিসির বড় অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো দুই হাজার অবৈধ দোকান বন বিভাগে ‘পে-ফিক্সেশন’ বাণিজ্য: ফাইলপ্রতি ৫ হাজার টাকা পর্যন্ত উৎকোচ আদায়ের অভিযোগ, জিম্মি সাধারণ কর্মচারীরা পঞ্চগড় বোদা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য: তিন কর্মচারীর বিরুদ্ধে ভিডিও ভাইরালের পর ক্ষোভ কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে ২ কোটি টাকার চাল ও ধান আত্মসাৎ: দুদকের মামলা চার কর্মকর্তার বিরুদ্ধে মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩

অনিয়ম-দুর্নীতির রাজপুত্র সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলী তারেক ইকবাল: আওয়ামী লীগ থেকে হঠাৎ ‘নব্য জাতীয়তাবাদী’

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৭:০৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১২ বার

অবৈধ অর্থ, টেন্ডার বাণিজ্য, পদোন্নতির কারসাজি এবং ক্ষমতার অপব্যবহার—সব মিলিয়ে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) কুমিল্লা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবু হেনা মো. তারেক ইকবালের বিরুদ্ধে অভিযোগের যেন কোনো শেষ নেই। দীর্ঘ ২৭ বছরের চাকরিজীবনে পটপরিবর্তনের সাথে সাথে ভোল পাল্টাতে পটু এই কর্মকর্তা আওয়ামী আমলে ওবায়দুল কাদেরের ‘বিশেষ স্নেহধন্য’ হিসেবে সর্বোচ্চ সুবিধা নিলেও বর্তমানে তিনি নিজেকে দাবি করছেন ‘নব্য জাতীয়তাবাদী’ হিসেবে।

আওয়ামী আমলের দাপট ও সুবিধাবাদিতা ১৮তম বিসিএস ক্যাডারের এই কর্মকর্তা ১৯৯৯ সালে সহকারী প্রকৌশলী হিসেবে সওজে যোগ দেন। যোগদানের পর থেকেই বিভিন্ন সময় ক্ষমতার ছায়াতলে থেকে নিজের ভাগ্য বদলে নেন তিনি।

  • তদবির ও পছন্দের পোস্টিং: ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এলে রাজনৈতিক পরিচয়ের কৌশল খাটিয়ে চকরিয়া উপবিভাগে পোস্টিং বাগিয়ে নেন। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে আশুলিয়া টোলের টাকা আত্মসাতের অভিযোগে সাময়িক বরখাস্ত হলেও, ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর নিজেকে ‘আওয়ামী পন্থী প্রবীন প্রকৌশলী’ হিসেবে জাহির করে বরখাস্তের তকমা মুছে ফেলেন।

  • ওবায়দুল কাদেরের বিশ্বস্ততা: ওবায়দুল কাদের মন্ত্রী হওয়ার পর তার ঘনিষ্ঠতা আরও বাড়ে। নোয়াখালী ও মুন্সীগঞ্জ জেলায় নির্বাহী প্রকৌশলী থাকাকালে সাবেক এই মন্ত্রীর স্ত্রী ইশ্রাতুন্নেসা কাদেরকে বিভিন্ন উপঢৌকন পাঠিয়ে আস্থা অর্জন করেন তিনি।

  • পদোন্নতির রেকর্ড: যেখানে অনেক যোগ্য কর্মকর্তা বছরের পর বছর পদোন্নতি পাননি, সেখানে কাদেরের আস্থাজন হওয়ায় দ্রুত পদোন্নতি পেয়ে তিনি চট্টগ্রাম সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবং পরবর্তীতে অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে বরিশাল ও কুমিল্লা জোনের দায়িত্ব পান।

টেন্ডার বাণিজ্য ও অবৈধ সম্পদের পাহাড় অভিযোগ রয়েছে, সওজের বিভিন্ন প্রকল্পে অর্থ আত্মসাৎ, ই-জিপি টেন্ডার নিয়ন্ত্রণ, কমিশন বাণিজ্য ও বদলি বাণিজ্যের মাধ্যমে তিনি শত শত কোটি টাকার মালিক হয়েছেন।

  • বেনামি সম্পদ: রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডে ‘পার্ক ভিউ’ ভবনে কোটি টাকা মূল্যের বিলাসবহুল ফ্ল্যাট (এ/১), গুলশানের বাসস্থান এবং বেনামে বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদ গড়েছেন। আইনের চোখ ফাঁকি দিতে স্ত্রী ফারজানা রহমান ভূঁইয়া ও স্বজনদের নামে সম্পদ কেনা হলেও আয়ের আয়কর নথিতে তা গোপন রাখা হয়েছে।

  • রাজউক প্লট: রাজউকের সাবেক বিতর্কিত চেয়ারম্যান নুরুল হুদার আত্মীয় পরিচয় দিয়ে রাজধানীতে একাধিক প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

পটপরিবর্তন ও নতুন পরিচয়ের চেষ্টা ২০২৪ সালের ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে নিজের অতীত ঢাকতে মরিয়া হয়ে ওঠেন তারেক ইকবাল। ৫ই আগস্টের পর রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের বিপুল অবৈধ অর্থ দিয়ে অপকর্ম ধামাচাপা দেওয়ার চেষ্টা চালান বলে অভিযোগ। এমনকি বিএনপির একজন প্রভাবশালী মন্ত্রীর নাম ভাঙিয়ে চট্টগ্রাম জোনে পোস্টিং নেওয়ার চেষ্টা করলেও সাধারণ ঠিকাদার ও বিএনপিপন্থী প্রকৌশলীদের তীব্র প্রতিবাদের মুখে তা ভণ্ডুল হয়ে যায়।

প্রতিক্রিয়া ও তদন্তের দাবি তার বিরুদ্ধে ওঠা এসব গুরুতর অভিযোগ নিয়ে মুঠোফোন ও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। তবে খুদে বার্তায় জবাব দিয়ে জানান, তাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এসব ‘মিথ্যা অভিযোগ’ তোলা হয়েছে।

আগামী ২০২৯ সালে অবসরে যেতে যাওয়া এই কর্মকর্তার অতীত আমলনামা, অবৈধ সম্পদ ও দুর্নীতির বিষয়ে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে তাকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সওজের সহকর্মী ও সংশ্লিষ্ট ঠিকাদারেরা। (দ্বিতীয় পর্বে বিস্তারিত ভিডিও প্রতিবেদনে আসছে আরও অবৈধ সম্পদের তথ্য)

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু