Dhaka ০৭:২৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
উদ্যোক্তা ও প্রযুক্তিভিত্তিক উচ্চশিক্ষার ওপর জোর দিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাছ, মাংস, দুধ ও ডিমের বাজার নিয়ন্ত্রণে কড়া নজরদারির সুপারিশ সংসদীয় কমিটির দুর্গাপুজোর টিকিট বিক্রিতে আর্থিক অনিয়ম: কলকাতা পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন লক্ষ্মীপুরে মাটি ব্যবসায়ী খোরশেদ আলমকে ডেকে নিয়ে গুলি করে হত্যা উরুর চোটে মাঠের বাইরে জোয়াও পেদ্রো ভূরুঙ্গামারীতে ৪ লাখ টাকার ভারতীয় মোবাইলসহ আন্তঃজেলা চোরাকারবারি চক্রের প্রধান গ্রেফতার ভোর রাতে গোবিপ্রবির বনলতা ও অপরাজিতা হলে চুরি: নিরাপত্তা নিয়ে তীব্র ক্ষোভ শিক্ষার্থীদের সমুদ্রের প্রলয়ংকরী ঝড়ের নামকরণ যেভাবে হয়, আসছে যে ১০ নাম ছোটপর্দায় নতুন যাত্রায় অভিনেত্রী নূপুর আহসান, আসছে ৭টি নতুন প্রজেক্ট ৬৬ বছরের ইতিহাসে সেরা অঘটন দেখল বিশ্ব

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কাজী নজরুলের ১২৭তম জয়ন্তী ও শতবর্ষে পদার্পণ স্মরণে সেমিনার ১০ সেপ্টেম্বর

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০১:৪৮:৫২ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৫ বার

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জয়ন্তী এবং তাঁর ঐতিহাসিক চট্টগ্রাম আগমনের শতবর্ষ পূর্তি উদযাপনে বিশেষ সেমিনারের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নজরুল গবেষণা কেন্দ্র। আগামী বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ ফরিদুদ্দিনের সঞ্চলনা ও সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন চবি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল-ফোরকান। এতে বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন এবং উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম।

অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করবেন খ্যাতনামা নজরুল গবেষক প্রফেসর ইরশাদ আহমেদ শাহিন। প্রবন্ধের ওপর গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেবেন বিশিষ্ট গবেষক প্রফেসর ড. মোহাম্মদ নুরুল আমিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার সাঈদ এবং বাংলা বিভাগের প্রফেসর ড. তাসলিমা বেগম।

বৌদ্ধিক আলোচনার পাশাপাশি পরিবেশিত হবে জাতীয় কবির গান। এতে সংগীত পরিবেশন করবেন বাংলাদেশ টেলিভিশন ও বেতারের পরিচিত শিল্পী তনুশ্রী দাস।

আয়োজকরা জানান, কবির সাহিত্য, সামাজিক সাম্য ও মানবতাবাদী চেতনাকে তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি চট্টগ্রামের মাটিতে নজরুলের পদার্পণের স্মৃতি ও সাংস্কৃতিক গুরুত্ব নতুন করে তুলে ধরাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

উদ্যোক্তা ও প্রযুক্তিভিত্তিক উচ্চশিক্ষার ওপর জোর দিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর