
ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয়ের দিকনির্দেশনায় এবং জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম, অফিসার ইনচার্জ, ভোলা সদর মডেল থানা, ভোলার তত্ত্বাবধানে পুলিশের মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজাসহ ২ জন আসামিকে গ্রেফতার করেছে ভোলা সদর মডেল থানা পুলিশ।
অদ্য ০৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রিঃ সকাল আনুমানিক ০৬:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর মডেল থানার এসআই (নিঃ) মোঃ নাজমুল হুদা-এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স ভোলা পৌরসভার ০৫নং ওয়ার্ডস্থ চরনোয়াবাদ এলাকায় কালিখোলা আলিয়া মাদ্রাসা সংযোগ সড়কসংলগ্ন শ্রী শ্রী কালিমন্দিরের বিপরীত পাশে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে মোঃ শামীম (২৫) ও উত্তম তালুকদার (৩০)-কে আটক করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে তাদের দেহ ও সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে মোঃ শামীমের কাছ থেকে ৩০০ (তিনশত) গ্রাম এবং উত্তম তালুকদারের কাছ থেকে ২০০ (দুইশত) গ্রামসহ সর্বমোট ৫০০ (পাঁচশত) গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক অবৈধ বাজারমূল্য ২০,০০০/- (বিশ হাজার) টাকা।
উদ্ধারকৃত মাদকদ্রব্য যথাযথ জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মাদকবিরোধী অভিযানে জেলা পুলিশ, ভোলার এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
POLICE MEDIA CELL, BHOLA 





















