Dhaka ০৫:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু ভাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার আহ্বান দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রেমিট্যান্স আহরণ ও সেবা আরও সহজ করতে ওয়ান ব্যাংকের সাথে নগদের কৌশলগত চুক্তি রাজনৈতিক পটপরিবর্তন হলেও থামেনি বিএডিসির বীজ সিন্ডিকেট: বহাল তবিয়তে ‘বঙ্গ অ্যাগ্রিটেক’ মিরপুরে ডিএনসিসির বড় অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো দুই হাজার অবৈধ দোকান বন বিভাগে ‘পে-ফিক্সেশন’ বাণিজ্য: ফাইলপ্রতি ৫ হাজার টাকা পর্যন্ত উৎকোচ আদায়ের অভিযোগ, জিম্মি সাধারণ কর্মচারীরা পঞ্চগড় বোদা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য: তিন কর্মচারীর বিরুদ্ধে ভিডিও ভাইরালের পর ক্ষোভ কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে ২ কোটি টাকার চাল ও ধান আত্মসাৎ: দুদকের মামলা চার কর্মকর্তার বিরুদ্ধে মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন: পুড়ে ছাই সার্ভার রুম ও গুরুত্বপূর্ণ নথি

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ১২:৪৯:৩২ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৫ বার

ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পাওনিয়ার বেজে এক গভীর রাতে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে সার্ভার রুমসহ একাধিক কক্ষ। সোমবার রাত ৩টার দিকে শুরু হওয়া এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু কম্পিউটার, এসি, ইন্টারনেট সার্ভারের যন্ত্রাংশ ও গুরুত্বপূর্ণ নথিপত্র। খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

অগ্নিকাণ্ডের প্রভাবে পাওনিয়ার বেজ ও পার্শ্ববর্তী দুটি ভবনে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। পাশাপাশি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল) ও বায়েকের কার্যালয়সহ কাস্টমস ভবন ও ক্যান্টিনেও ইন্টারনেট, বিদ্যুৎ ও পানি সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ঘটনার পরদিন বুধবার সকাল পর্যন্তও সংযোগ স্বাভাবিক না হওয়ায় তীব্র ভোগান্তিতে পড়েছেন প্রকল্পে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা অনুযায়ী, বৈদু্যতিক শর্টসার্কিট থেকেই এ আগুনের সূত্রপাত। রূপপুর গ্রিনসিটি মডার্ন ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, সার্ভারের প্রযুক্তিগত সরঞ্জাম ও কাগজপত্র ভস্মীভূত হওয়ায় বড় ধরনের ক্ষতি হয়েছে, তবে চূড়ান্ত পরিমাণ তদন্ত শেষে বলা যাবে। দীর্ঘসময় সংযোগ বিচ্ছিন্ন থাকা এবং গুরুত্বপূর্ণ নথি নষ্ট হওয়ার আশঙ্কায় গভীর দুশ্চিন্তায় রয়েছেন প্রকল্প কর্মকর্তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু