Dhaka ০৭:০১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
উরুর চোটে মাঠের বাইরে জোয়াও পেদ্রো ভূরুঙ্গামারীতে ৪ লাখ টাকার ভারতীয় মোবাইলসহ আন্তঃজেলা চোরাকারবারি চক্রের প্রধান গ্রেফতার ভোর রাতে গোবিপ্রবির বনলতা ও অপরাজিতা হলে চুরি: নিরাপত্তা নিয়ে তীব্র ক্ষোভ শিক্ষার্থীদের সমুদ্রের প্রলয়ংকরী ঝড়ের নামকরণ যেভাবে হয়, আসছে যে ১০ নাম ছোটপর্দায় নতুন যাত্রায় অভিনেত্রী নূপুর আহসান, আসছে ৭টি নতুন প্রজেক্ট ৬৬ বছরের ইতিহাসে সেরা অঘটন দেখল বিশ্ব বগুড়ায় পুলিশ পরিচয়ে ১০২ ভরি সোনা ছিনতাই: ৪ জন গ্রেপ্তার, ৮৮ লাখ টাকা উদ্ধার টাইব্রেকারের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে সিশেলসকে হারিয়ে ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের শেষ ষোলোতে বাংলাদেশ অদক্ষ নয়, দক্ষ জনশক্তি রপ্তানি করাই সরকারের মূল লক্ষ্য: আরিফুল হক চৌধুরী গোপালগঞ্জে শিশু তালহা হত্যা মামলা: দুইজনের ফাঁসি, একজনের যাবজ্জীবন

সবুজবাগে যুবক সিফাত হত্যা: প্রেমিকার স্বীকারোক্তি, দুই সহযোগী ৩ দিনের রিমান্ডে

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ১১:৫৯:২২ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৯ বার

রাজধানীর সবুজবাগে ঘটে যাওয়া যুবক সিফাত উল্লাহ হত্যা মামলায় নতুন মোড় এসেছে। ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন সিফাতের প্রেমিকা নাফিজা শেখ নেহা। অন্যদিকে, এই মামলার অপর দুই আসামি—নেহার আরেক প্রেমিক সাজিদুল ইসলাম সাজিদ এবং তার বন্ধু আল আমিন হোসেন জয়কে ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আসামিদের ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক এসব আদেশ দেন।

আদালতের কার্যক্রম ও রিমান্ড মামলার তদন্ত কর্মকর্তা সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাপ উদ্দিন মাহমুদ আসামি নেহার জবানবন্দি রেকর্ড এবং সাজিদ ও জয়কে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা নেহার জবানবন্দি গ্রহণ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অপর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন শুনানি শেষে সাজিদ ও জয়ের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

শুনানিকালে সাজিদের পক্ষে জামিন ও রিমান্ড বাতিলের আবেদন করা হলেও জয়ের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশনের এসআই মমিনুল ইসলাম।

যেভাবে গ্রেপ্তার ও তদন্তের অগ্রগতি এর আগে গত সোমবার (৭ সেপ্টেম্বর) র‍্যাব অভিযান চালিয়ে শাহজাহানপুরের ঝিলপাড়া থেকে জয়কে এবং কায়েতপাড়ার বালুর মাঠ এলাকা থেকে সাজিদকে গ্রেপ্তার করে। ঘটনার পরই মূল অভিযুক্ত নেহাকে হেফাজতে নেয় পুলিশ।

ত্রিকোণ প্রেম ও নির্মম হত্যাকাণ্ডের বিবরণ মামলার এজাহার অনুযায়ী, প্রায় দেড় মাস আগে কাতার থেকে দেশে আসেন নিহত সিফাত উল্লাহ। দেশে ফেরার পর নেহার সঙ্গে তার প্রেমের সম্পর্ক তৈরি হয়। তবে কিছুদিন পর সিফাত জানতে পারেন, নেহার সাথে সাজিদ নামের আরেক যুবকেরও প্রেমের সম্পর্ক রয়েছে। এ নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য শুরু হয়।

গত ৬ সেপ্টেম্বর বিকেলে নেহা ফোন করে সিফাতকে ডেকে নেন। বিকেল সোয়া ৩টার দিকে সিফাত মোটরসাইকেল নিয়ে সবুজবাগের মাদারটেক বরইতলা কালভার্ট এলাকায় পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়। ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে মারাত্মক জখম করে পালিয়ে যায় হামলাকারীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বাবা জয়নাল আবেদীন বাদী হয়ে সবুজবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় নেহা, সাজিদ ও জয় ছাড়াও আরাফাত, তুহিন, অনিক ও রাব্বীসহ মোট ৭ জনকে আসামি করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

উরুর চোটে মাঠের বাইরে জোয়াও পেদ্রো