
দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম এবং এর উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে এই রোগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯ জনে।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শেষ ২৪ ঘণ্টায় নতুন করে ৮৫৫ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। এর আগে শুক্রবার (১১ সেপ্টেম্বর) হামে ৩ জনের মৃত্যু এবং ১ হাজার ১২ জন নতুন আক্রান্তের তথ্য জানিয়েছিল দপ্তরটি।
অনলাইন ডেস্ক 

























