Dhaka ০২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
এলপিজির দাম ও ব্যবসায়ীদের কমিশন বাড়ানোর প্রস্তাব: বিইআরসির গণশুনানি শুরু কেন্দ্রীয় সরকার ও বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক নাসিরুদ্দিন শাহ সিরাজদিখানে জমি নিয়ে বিরোধ: শিশু কন্যার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন বাবাও মুম্বাইয়ে নিজ ফ্ল্যাটেই হেনস্তার শিকার উরফি জাভেদ যে ৫ বলিউড জুটির সাজসজ্জা ও উদ্‌যাপনের দিকে তাকিয়ে ভক্তরা আগামী দুই বছরে স্বাস্থ্য খাতে বৈপ্লবিক পরিবর্তন আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী এলপিজি বাজারে অস্থিরতা: কমিশন বাড়ানোর দাবিতে বিইআরসির গণশুনানি অনুষ্ঠিত ডেঙ্গু নিয়ন্ত্রণে আগাম প্রস্তুতি ও সচেতনতাই সাফল্যের চাবিকাঠি: পলিসি ডায়ালগে স্বাস্থ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা: হামলা এড়াতে রেজাইয়ের কাছে ট্রাম্প প্রশাসনের চিঠি, হুমকির মুখে এআই ও ডেটা সেন্টার গাজায় ইসরাইলি হামলা অব্যাহত: আল-মাওয়াসিতে চেকপয়েন্টে নিহতের বেড়ে চার, আহত বহু

চাঁদপুরের শাহরাস্তিতে কৃষিজমির উপরিভাগের মাটি কেটে বিক্রির দায়ে জামাল হোসেন নামে এক জমির মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের পুটিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানে অনুমোদন ছাড়াই ড্রেজারের মাধ্যমে কৃষিজমি থেকে মাটি ও বালু উত্তোলন করে বিক্রির সত্যতা পাওয়া যায়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় জমির মালিক জামাল হোসেনকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
জামাল হোসেন পুটিয়া এলাকার বাসিন্দা। উপজেলা প্রশাসনের দাবি, অভিযানের কয়েক দিন আগে তাকে একাধিকবার সতর্ক করা হয়েছিল।
অভিযান পরিচালনা করেন শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান। এ সময় সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসের দায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা ও উপজেলা আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষিজমি কেটে ড্রেজারের মাধ্যমে মাটি উত্তোলন ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

এলপিজির দাম ও ব্যবসায়ীদের কমিশন বাড়ানোর প্রস্তাব: বিইআরসির গণশুনানি শুরু