Dhaka ১১:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের শাহাদাতবার্ষিকী ও গৌরবময় আত্মত্যাগের স্মরণে স্পেন ট্রেন দুর্ঘটনা: কোনো বাংলাদেশি হতাহত হয়নি—মাদ্রিদ দূতাবাস দুদকের মামলার জেরে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়া সেই ৩ উপসচিব ওএসডি নেতানিয়াহুর ভবিষ্যৎ নিয়ে মাথাব্যথা নেই, ইসরাইলের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহ প্রধানের সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, নতুন রেকর্ড ২২ ক্যারেটে কোটি টাকার সম্পত্তি ও বিদেশে অর্থ পাচার: দুদকের অনুসন্ধানের মুখে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ফ্যাসিস্ট দোসর আসিব আহসান বহাল তবিয়তে আমানত আত্মসাৎ ও জালিয়াতি প্রমাণিত: ২৪ লাখ টাকা তসরুপে অভিযুক্ত ব্যাংক ব্যবস্থাপকের লঘুদণ্ড! আর্টিকেল স্ট্রাকচারকে ঘিরে শত শত বিঘা জমি দখলের অভিযোগ

“ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে” — এমপি ফয়সল

ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হবিগঞ্জের চুনারুঘাটে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে অংশ নেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল।

পরিচ্ছন্নতা অভিযানে এমপি সৈয়দ মো. ফয়সল সরাসরি অংশ নিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরীসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অভিযানকালে ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়। বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও পানি জমতে না দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানানো হয়।

এ সময় এমপি সৈয়দ মো. ফয়সল বলেন, “ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। শুধু প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়। সবাইকে নিজ নিজ বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে এবং কোথাও পানি জমতে দেওয়া যাবে না।”

তিনি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের শাহাদাতবার্ষিকী ও গৌরবময় আত্মত্যাগের স্মরণে