
হাম ও এর উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা) সারাদেশে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে শনিবার বিকেলে জানানো হয়, একই সময়ে নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ২০ জন।
বিজ্ঞপ্তির তথ্যমতে, গত একদিনে প্রাণ হারানো পাঁচজনের মধ্যে একজনের নিশ্চিতভাবে হাম হয়েছিল এবং বাকি চারজন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন।
উল্লেখ্য, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ৫৩ জনের মৃত্যু হলো। এর মধ্যে ১০১ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিলেন এবং ৯৫২ জন মারা গেছেন হামের লক্ষণ নিয়ে।
অনলাইন ডেস্ক 

























