Dhaka ১১:১১ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: ইউরোপের অস্ত্র বাজারে বড় খেলোয়াড় হয়ে উঠছে ভারত জেমস ওয়েবের চোখে নতুন নক্ষত্রের জন্মরহস্য: ১ লাখ ৬১ হাজার আলোকবর্ষ দূরের ‘অশান্ত কড়াই’! এইচএসসি ও সমমানের ফল প্রকাশ: পাসের হার ৫২.১২%, জিপিএ-৫ পেল ৪০,০৮৪ জন রাণীনগরে ২৫ দিনেও উদ্ধার হয়নি ছিনতাইয়ের ৩২ লাখ টাকা ঢাকার ট্রাফিকে নতুন দিগন্ত: ১ নভেম্বর থেকে ৬ রুটে নামছে ‘এক কোম্পানির’ বাস দেশের বাজারে কমল স্বর্ণ ও রুপার দাম: ২২ ক্যারেটের ভরি এখন ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা রাশিয়াকে নিয়ে হুংকার কম, সংযত থাকুন: ন্যাটো মিত্রদের পেন্টাগনের কড়া বার্তা মাসব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসবের ঘোষণা সংস্কৃতি প্রতিমন্ত্রীর: মঞ্চে থাকবে নজরুল-রবীন্দ্রনাথ থেকে ব্যান্ড সংগীত শিরোনাম: ইতিহাস গড়লেন পোপ লিও চতুর্দশ, মার্কিন মধ্যবর্তী নির্বাচনে প্রথম কোনো পোপের ভোটাধিকার প্রয়োগ রিয়াদে সোফা কারখানায় অগ্নিকাণ্ড: ডিএনএ টেস্টে শনাক্ত হওয়া শেষ ৭ প্রবাসীর মরদেহও দেশে

গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৯:৫৬:১৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৬৩ বার

পরিকল্পিত সন্ত্রাস এবং নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে গাজীপুর জেলা বিএনপি। শনিবার বিকেলে রাজবাড়ী রোডে দলীয় কার্যালয়ের সামনে এ উপলক্ষে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল বলেন, যেকোনো ধরনের সন্ত্রাস ও নৈরাজ্যের অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।

গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ফজলুল হক মিলনের সভাপতিত্বে এবং সদস্যসচিব ও জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকীর সঞ্চালনায় এতে বক্তব্য দেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতারা। বক্তব্য প্রদানকারীদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান, বিএনপি নেতা আজিজুর রহমান পেরা, আব্দুল মোতালিব, হুমায়ুন কবির মাস্টার, আবু তাহের মুসল্লি, আক্তারুল আলম মাস্টার এবং স্বেচ্ছাসেবক দল নেতা হাসিবুর রহমান মুন্নাসহ অনেকে।

এর আগে বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে রাজবাড়ী রোডের কার্যালয়ের সামনে এসে জমায়েত হন। সংক্ষিপ্ত সমাবেশ শেষে দলীয় কার্যালয় থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিববাড়ি মোড়ে গিয়ে সমাপ্ত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: ইউরোপের অস্ত্র বাজারে বড় খেলোয়াড় হয়ে উঠছে ভারত