
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় একটি ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ইতোমধ্যে ঘটনাস্থলে কাজ করছে এবং আরও ৫টি ইউনিট সেখানে পৌঁছানোর পথে রয়েছে।
আজ বুধবার সকাল ১০টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল ১০টা ১৫ মিনিটে আগুন লাগার সংবাদ পেয়ে টঙ্গী ফায়ার স্টেশন থেকে কর্মীরা দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হন এবং ১০টা ২৫ মিনিটে সেখানে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন।
এখন পর্যন্ত আগুন লাগার সুনির্দিষ্ট কারণ কিংবা ক্ষয়ক্ষতির কোনো পরিমাণ জানা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
অনলাইন ডেস্ক 

























