
স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা সোনা) মূল্য বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ১ হাজার ৬৯১ টাকা বৃদ্ধি করে নতুন এই দাম পুনর্নির্ধারণ করেছে।
গত শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বাজুসের ‘স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং’-এর এক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। ওই দিন সকাল ১০টা থেকেই নতুন এই মূল্য কার্যকর করা হয়েছে। আজ শনিবারও (২৬ সেপ্টেম্বর) একই মূল্যে স্বর্ণ কেনাবেচা হচ্ছে।
ক্যাটাগরি অনুযায়ী স্বর্ণের বর্তমান বাজারদর (প্রতি ভরি / ১১.৬৬৪ গ্রাম):
-
২২ ক্যারেট (হলমার্ক করা): ২,৩৪,৬২১ টাকা
-
২১ ক্যারেট: ২,২৪,০৬৫ টাকা
-
১৮ ক্যারেট: ১,৯২,৩৯৭ টাকা
-
সনাতন পদ্ধতি: ১,৫৭,১৭২ টাকা
অলংকার ক্রয়, বিক্রয় ও ভ্যাটসংক্রান্ত নির্দেশনা: বাজুস জানিয়েছে, স্বর্ণের গয়না বিক্রির ক্ষেত্রে গয়নার ডিজাইন অনুযায়ী আলাদা মজুরি যুক্ত হবে। তবে বিক্রয়মূল্যের সাথে প্রয়োজনীয় ভ্যাট ইতোমধ্যেই অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের থেকে অতিরিক্ত ভ্যাট আদায় করা যাবে না।
এ ছাড়া পুরোনো অলংকার পরিবর্তনের (এক্সচেঞ্জ) ক্ষেত্রে মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে ১২ শতাংশ এবং সরাসরি বিক্রির (পারচেজ) ক্ষেত্রে ১৮ শতাংশ কর্তন করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।
অনলাইন ডেস্ক 

























