Dhaka ০২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ডেঙ্গু নিয়ন্ত্রণে আগাম প্রস্তুতি ও সচেতনতাই সাফল্যের চাবিকাঠি: পলিসি ডায়ালগে স্বাস্থ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা: হামলা এড়াতে রেজাইয়ের কাছে ট্রাম্প প্রশাসনের চিঠি, হুমকির মুখে এআই ও ডেটা সেন্টার গাজায় ইসরাইলি হামলা অব্যাহত: আল-মাওয়াসিতে চেকপয়েন্টে নিহতের বেড়ে চার, আহত বহু ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলা গঠনের প্রস্তাবের প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মন্ত্রীর একান্ত সচিব হিসেবে বিচারকদের পদায়ন কেন অবৈধ নয়—হাইকোর্টের রুল রেকর্ড ভাঙার খেলায় নতুন ইতিহাস- ১৭০ কোটি ভিউ ছাড়াল পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’ শর্ত শিথিল নয়: যুদ্ধ বন্ধে তেহরানের অনড় অবস্থান স্পষ্ট করলেন মোজতবা খামেনি পুলিশ বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা হবে: রাজশাহী সারদায় স্বরাষ্ট্রমন্ত্রী উখিয়ার ইনানী সৈকতে সাগরে গোসলে নেমে নিখোঁজ ১ পর্যটক, উদ্ধার ১ দুই মাসের মধ্যে কাজে দৃশ্যমান অগ্রগতি না এলে প্রকল্প পরিচালকদের অপসারণ করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ফুটপাত নাগরিকদের পথচলার জন্য, অবৈধ দখল সহ্য করা হবে না: ডিএনসিসি প্রশাসক

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৭:৩৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ২১ বার

নগরবাসীর নির্বিঘ্ন ও নিরাপদ চলাচলের স্বার্থে ফুটপাতে কোনো প্রকার অবৈধ স্থাপনা রাখতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

রবিবার রাজধানীর মিরপুর-১০ নম্বর ফলপট্টি এলাকায় পরিচালিত একটি উচ্ছেদ অভিযান পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

অভিযানকালে ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও মালামাল নিজ দায়িত্বে দ্রুত সরিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়। এ সময় প্রশাসক সতর্ক করে দিয়ে বলেন, “উচ্ছেদের পর পুনরায় কেউ ফুটপাত দখলের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পূর্বে ঘোষিত সময়সূচি অনুযায়ী, রবিবার বিকেলে মিরপুর-১০ এলাকায় ডিএনসিসির এ বিশেষ অভিযান পরিচালিত হয় এবং ফুটপাতের অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়।

উচ্ছেদ অভিযানে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির এবং স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

ডেঙ্গু নিয়ন্ত্রণে আগাম প্রস্তুতি ও সচেতনতাই সাফল্যের চাবিকাঠি: পলিসি ডায়ালগে স্বাস্থ্য প্রতিমন্ত্রী