
লেখক, শিক্ষক, শিল্পী ও চিকিৎসকদের বিরুদ্ধে ঢালাও ও হয়রানিমূলক মামলা করায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি এই প্রতিক্রিয়া জানান।
পোস্টে তিনি উল্লেখ করেন, লেখক ও যুদ্ধাপরাধীদের বিচার আন্দোলনের সংগঠক শাহরিয়ার কবির এবং শিক্ষাবিদ অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালসহ বিভিন্ন পেশাজীবীদের বিরুদ্ধে অতিরঞ্জিত ও ভিত্তিহীন মামলা দেওয়া হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড প্রকৃত বিচারকাজকে ব্যাহত করার পাশাপাশি দেশের পুরো বিচারব্যবস্থাকেই প্রশ্নবিদ্ধ করছে বলে তিনি মন্তব্য করেন।
অধ্যাপক আনু মুহাম্মদ শাহরিয়ার কবিরসহ সব লেখক, শিক্ষাবিদ, শিল্পী, চিকিৎসক ও চিকিৎসকদের বিরুদ্ধে করা এসব হয়রানিমূলক মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। পাশাপাশি, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ রয়েছে, তাদের সুষ্ঠু বিচার নিশ্চিত করার স্বার্থেই জামিনে মুক্তি দেওয়ার আহ্বান জানান তিনি।
অনলাইন ডেস্ক 

























