Dhaka ০৭:৩০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
উদ্যোক্তা ও প্রযুক্তিভিত্তিক উচ্চশিক্ষার ওপর জোর দিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাছ, মাংস, দুধ ও ডিমের বাজার নিয়ন্ত্রণে কড়া নজরদারির সুপারিশ সংসদীয় কমিটির দুর্গাপুজোর টিকিট বিক্রিতে আর্থিক অনিয়ম: কলকাতা পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন লক্ষ্মীপুরে মাটি ব্যবসায়ী খোরশেদ আলমকে ডেকে নিয়ে গুলি করে হত্যা উরুর চোটে মাঠের বাইরে জোয়াও পেদ্রো ভূরুঙ্গামারীতে ৪ লাখ টাকার ভারতীয় মোবাইলসহ আন্তঃজেলা চোরাকারবারি চক্রের প্রধান গ্রেফতার ভোর রাতে গোবিপ্রবির বনলতা ও অপরাজিতা হলে চুরি: নিরাপত্তা নিয়ে তীব্র ক্ষোভ শিক্ষার্থীদের সমুদ্রের প্রলয়ংকরী ঝড়ের নামকরণ যেভাবে হয়, আসছে যে ১০ নাম ছোটপর্দায় নতুন যাত্রায় অভিনেত্রী নূপুর আহসান, আসছে ৭টি নতুন প্রজেক্ট ৬৬ বছরের ইতিহাসে সেরা অঘটন দেখল বিশ্ব

‘চট্টগ্রামবাসী আগে জান্নাতে যাবে’: মাওলানা আতাউল বারীর বক্তব্যে তুলকালাম ফেসবুকে

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৫:৫৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৫ বার

 ইসলামী বক্তা মাওলানা আতাউল বারী আলকাদেরীর একটি সাম্প্রতিক বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ওয়াজ মাহফিল ও মসজিদের মিম্বারে দাঁড়িয়ে তিনি দাবি করেছেন, কেয়ামতের পর অন্যান্য জেলার আগেই চট্টগ্রামের মানুষ জান্নাতে প্রবেশ করবেন।

সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিও ফুটেজে দেখা যায়, বাঁশখালীর স্থানীয় এই বক্তা বলছেন— “রাউজানের মানুষ আগে জান্নাতে যাবে। কারণ এখানকার শতকরা ৯০ জনই সুন্নি ও আশেকে রাসুল। এরপর ধারাবাহিকভাবে রাঙ্গুনিয়া, হাটহাজারী, বাঁশখালী, আনোয়ারা ও পটিয়ার মানুষ জান্নাতে যাবে।”

বক্তব্যের সমর্থনে যুক্তি দিয়ে আতাউল বারী বলেন, “পুরো চট্টগ্রামবাসীকে আল্লাহ জান্নাত দেওয়ার পরেই কেবল অন্য জেলার মানুষ সেখানে যাওয়ার সুযোগ পাবেন। কারণ চট্টগ্রাম হলো সুন্নিয়তের প্রধান ক্যান্টনমেন্ট।”

উক্ত ভিডিওতে হাদীসের প্রসঙ্গ টেনে তিনি আরও দাবি করেন, কেয়ামতের আগে মুসলমানদের মধ্যে ৭৩টি দল হবে, যার মধ্যে কেবল ‘আহলে সুন্নাত ওয়াল জামাত’ভুক্ত একদলই জান্নাতে যাবে এবং বাকি ৭২টি দল জাহান্নামে যাবে। তাই জান্নাতে যেতে হলে নামের আগে ‘সুন্নি’ পদবি যুক্ত করারও আহ্বান জানান তিনি।

জানা গেছে, সুন্নি বা রেজভী ধারার বক্তা হিসেবে পরিচিত মাওলানা আতাউল বারী আলকাদেরীর বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গণ্ডামারা এলাকায়। বিতর্কিত ও ভিন্নধর্মী বক্তব্যের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে এর আগেও একাধিকবার তিনি আলোচনায় এসেছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

উদ্যোক্তা ও প্রযুক্তিভিত্তিক উচ্চশিক্ষার ওপর জোর দিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর