Dhaka ১১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
চট্টগ্রাম কাস্টমসের ওমর কাউসার ও সুমন বিশ্বাসের বিরুদ্ধে ঘুষ-হয়রানির অভিযোগ, নীরব কর্তৃপক্ষ জরিমানা ছাড়াই গাড়ির কাগজ ও লাইসেন্স হালনাগাদের মেয়াদ বাড়ল ৩১ ডিসেম্বর পর্যন্ত, ভোগান্তি এড়াতে অনতিবিলম্বে সুযোগ গ্রহণের পরামর্শ বিআরটিএ ও সচেতন মহলের! যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে ফুলব্রাইটের সঙ্গে সমঝোতার উদ্যোগ ইউজিসির শিক্ষামন্ত্রীর সঙ্গে কানাডার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ: শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে সহযোগিতার আগ্রহ সখীপুরে কৃষিজমির মাটি খুঁড়ে মিলল ১৯৭১ সালের পূর্ব পাকিস্তান পুলিশের অস্ত্রভাণ্ডার! জুলাই অভ্যুত্থান পেরোলেও বদলায়নি চিত্র: বিতর্কিত ও সুবিধাভোগী কর্মকর্তারাই এখন সচিব! বরগুনার গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুদকে দুর্নীতির পাহাড়সম অভিযোগ ৫. অবৈধ সম্পদ অর্জন: সাবেক সংসদ সদস্য ছলিম উদ্দিন দম্পতির ব্যাংক হিসাব জব্দ দুদকের আবেদন: ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের নির্দেশ আদালতের ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ বহাল: হাইকোর্টে খারিজ রিট

কোমরে বিশেষ কায়দায় লুকিয়েও রক্ষা হলো না, শার্শায় কোটি টাকার স্বর্ণসহ ধরা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ১২:৩৩:৪০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ১৭ বার

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে বিপুল পরিমাণ স্বর্ণের বারসহ রিপন হোসেন (২৫) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার রুদ্রপুর সীমান্ত এলাকায় পরিচালিত এক অভিযানে ৩ কেজি ৪৩৮ গ্রাম ওজনের ২৬টি স্বর্ণের বারসহ তাকে গ্রেপ্তার করে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়ন। জব্দকৃত এই স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৬৭ লাখ ৫৫ হাজার ৬৯০ টাকা।

আটক রিপন হোসেন শার্শা উপজেলার বসতপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। এ সময় চোরাচালানের কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, অবৈধভাবে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচারের গোপন খবর পেয়ে বিজিবি সীমান্তে নজরদারি বৃদ্ধি করে। সন্দেহভাজন একটি মোটরসাইকেল রুদ্রপুর সীমান্ত এলাকার দিকে যাওয়ার সময় সেটির গতিপথ রোধ করে তল্লাশি চালানো হয়। পরবর্তীতে চালক রিপনের কোমরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, আটক আসামির বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান নিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং বুধবার সকালে তাকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

চট্টগ্রাম কাস্টমসের ওমর কাউসার ও সুমন বিশ্বাসের বিরুদ্ধে ঘুষ-হয়রানির অভিযোগ, নীরব কর্তৃপক্ষ