Dhaka ০৩:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু ভাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার আহ্বান দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রেমিট্যান্স আহরণ ও সেবা আরও সহজ করতে ওয়ান ব্যাংকের সাথে নগদের কৌশলগত চুক্তি রাজনৈতিক পটপরিবর্তন হলেও থামেনি বিএডিসির বীজ সিন্ডিকেট: বহাল তবিয়তে ‘বঙ্গ অ্যাগ্রিটেক’ মিরপুরে ডিএনসিসির বড় অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো দুই হাজার অবৈধ দোকান বন বিভাগে ‘পে-ফিক্সেশন’ বাণিজ্য: ফাইলপ্রতি ৫ হাজার টাকা পর্যন্ত উৎকোচ আদায়ের অভিযোগ, জিম্মি সাধারণ কর্মচারীরা পঞ্চগড় বোদা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য: তিন কর্মচারীর বিরুদ্ধে ভিডিও ভাইরালের পর ক্ষোভ কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে ২ কোটি টাকার চাল ও ধান আত্মসাৎ: দুদকের মামলা চার কর্মকর্তার বিরুদ্ধে মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩

গুপ্ত সংগঠনের ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা মীর শাহে আলমের: মোকামতলায় বিএনপির বিশাল মশাল মিছিল

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৮:৩৫:২২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ২৭ বার

 গুপ্ত ও নিষিদ্ধ সংগঠনের দেশবিরোধী ষড়যন্ত্র, পরিকল্পিত সন্ত্রাস এবং অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টার প্রতিবাদে বগুড়ার মোকামতলায় এক বিশাল মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সন্ধ্যা ৭টায় মোকামতলা উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ জনগণ অংশ নেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর Shah আলম এমপি।

সমাবেশে বিরোধী কর্মকাণ্ডের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, লংমার্চের নামে সড়কজুড়ে বিলাসী গাড়ির বহর নিয়ে মহড়া দেওয়া হয়েছে, যা সাধারণ মানুষের কাছে হাস্যকর ঠেকেছে। জ্বালানি সংকটের অযুহাত তুলে হাজার হাজার লিটার তেল-গ্যাস অপচয় করা হয়েছে। সংসদে এক রূপ আর রাজপথে অন্য রূপ নিয়ে কথা বলার দ্বিচারিতাও বন্ধের আহ্বান জানান তিনি।

তিনি আরও উল্লেখ করেন, একটি গোপন সংগঠন ১১টি দলকে সঙ্গে নিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ফিরিয়ে আনার পায়তারা করছে। তবে বিএনপির শক্তি ও জনগণের সচেতনতার কারণে এ ধরনের যেকোনো চক্রান্ত ব্যর্থ হতে বাধ্য।

মীর শাহে আলম বলেন, “দীর্ঘ দুই দশক ধরে নানা নিপীড়ন সহ্য করে রাজপথে সংগ্রামের মাধ্যমেই বিএনপি জনগণের ভালোবাসা পেয়ে ক্ষমতায় এসেছে। কোনো ফাঁকা হুমকিতে এই দল ভয় পায় না; জনগণকে সাথে নিয়েই প্রতিটি চক্রান্তের জবাব দেওয়া হবে।”

বক্তব্য শেষে প্রতিমন্ত্রী স্থানীয় এলাকায় সুষম উন্নয়ন নিশ্চিত করা এবং মোকামতলাসহ প্রতিটি অঞ্চলে সরকারি উন্নয়ন কর্মকাণ্ড পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। পরবর্তীতে এক বিশাল মশাল মিছিল মোকামতলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু