Dhaka ০৭:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু ভাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার আহ্বান দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রেমিট্যান্স আহরণ ও সেবা আরও সহজ করতে ওয়ান ব্যাংকের সাথে নগদের কৌশলগত চুক্তি রাজনৈতিক পটপরিবর্তন হলেও থামেনি বিএডিসির বীজ সিন্ডিকেট: বহাল তবিয়তে ‘বঙ্গ অ্যাগ্রিটেক’ মিরপুরে ডিএনসিসির বড় অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো দুই হাজার অবৈধ দোকান বন বিভাগে ‘পে-ফিক্সেশন’ বাণিজ্য: ফাইলপ্রতি ৫ হাজার টাকা পর্যন্ত উৎকোচ আদায়ের অভিযোগ, জিম্মি সাধারণ কর্মচারীরা পঞ্চগড় বোদা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য: তিন কর্মচারীর বিরুদ্ধে ভিডিও ভাইরালের পর ক্ষোভ কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে ২ কোটি টাকার চাল ও ধান আত্মসাৎ: দুদকের মামলা চার কর্মকর্তার বিরুদ্ধে মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩

ক্ষুদ্র ব্যবসায়ী থেকে রিকশাচালক—সবার জন্য ক্যাশলেস কেনাকাটা, ‘বাংলা কিউআর’ লেনদেনে থাকছে না কোনো ফি

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৪:২৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ২৬ বার

বাংলাদেশে ক্যাশলেস লেনদেন ও ডিজিটাল অর্থনীতিকে আরও ত্বরান্বিত করতে ‘বাংলা কিউআর’ কোডভিত্তিক সব ধরনের লেনদেন সম্পূর্ণ ফি-মুক্ত করার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এর ফলে ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ ক্রেতা—কাউকেই কিউআর কোডে টাকা পাঠাতে বা গ্রহণ করতে অতিরিক্ত কোনো চার্জ দিতে হবে না।

বৃহস্পতিবার রাজধানীর বনানী কাঁচাবাজারে বাংলা কিউআর কোডের মাধ্যমে পণ্য কেনাকাটার আনুষ্ঠানিক উদ্বোধন ও লেনদেন পরিস্থিতি পরিদর্শনকালে অর্থমন্ত্রী এসব কথা জানান।

অর্থমন্ত্রী বলেন, “আমাদের লক্ষ্য সমাজের সর্বস্তরের মানুষকে—বিশেষ করে ফুটপাতের বিক্রেতা, ফুসকা বিক্রেতা ও রিকশাচালকদের এই ডিজিটাল ফাইন্যান্সিয়াল নেটওয়ার্কের আওতায় আনা। বাংলা কিউআর কোডের মাধ্যমে যে কেউ খুব সহজে যেকোনো ব্যাংক বা সার্ভিস প্রোভাইডারের অ্যাকাউন্টে টাকা লেনদেন করতে পারবেন। এতে করে নগদ টাকা বহন করার ঝামেলা কমবে এবং কেনাবেচা হবে আরও দ্রুত ও নিরাপদ।”

শুরুতে কিছু কারিগরি চ্যালেঞ্জ বা সাময়িক অসুবিধা দেখা দিলেও তা দ্রুত সমাধান করা হবে বলে আশ্বাস দেন মন্ত্রী। তিনি উল্লেখ করেন, বিশ্বের উন্নত ও বিকাশমান অনেক দেশেই ক্যাশলেস ব্যবস্থা সফলভাবে প্রমাণিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকও এই আন্তর্জাতিক মানের লেনদেন ব্যবস্থা সারা দেশে সর্বজনীন করতে কাজ করে যাচ্ছে।

একটি আধুনিক ও নিরাপদ অর্থনৈতিক বাংলাদেশ গড়ে তুলতে তিনি দেশের সর্বস্তরের নাগরিক, ব্যবসায়ী ও সেবা প্রদানকারীদের কোনো দ্বিধা ছাড়া এই উদ্যোগের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু