
জ্বালানি তেলের দাম বাড়ার পর এবার নৌপথের যাত্রীভাড়াও বাড়াল সরকার। গত ২৪ সেপ্টেম্বর ২০২৬ থেকে কার্যকর হওয়া এই পুনর্নির্ধারিত ভাড়ার প্রজ্ঞাপনটি ২৯ সেপ্টেম্বর জারি করে নৌপরিবহন মন্ত্রণালয়ের টিএ শাখা। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন বিধিমালা, ২০১৯-এর ২৭ নম্বর বিধি অনুযায়ী এ ভাড়া সমন্বয় করা হয়েছে।
-
প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত: প্রতি কিলোমিটারে জনপ্রতি ভাড়া ২২ পয়সা বাড়িয়ে ৩ টাকা ১৭ পয়সা করা হয়েছে (আগে ছিল ২ টাকা ৯৫ পয়সা)।
-
১০০ কিলোমিটারের বেশি দূরত্বে: প্রতি কিলোমিটারে ভাড়া ১৯ পয়সা বাড়িয়ে ২ টাকা ৭১ পয়সা নির্ধারণ করা হয়েছে (আগে ছিল ২ টাকা ৫২ পয়সা)।
-
সর্বনিম্ন ভাড়া: জনপ্রতি সর্বনিম্ন যাত্রীভাড়া ৩২ টাকা থেকে ৩ টাকা বাড়িয়ে ৩৫ টাকা করা হয়েছে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ছন্দা পাল স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে জানানো হয়েছে, পূর্বের সব ভাড়া সংক্রান্ত প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে। একই সঙ্গে সব নদীবন্দরের টার্মিনাল ও নৌযানের দৃশ্যমান স্থানে নতুন ভাড়ার তালিকা ঝুলিয়ে রাখা বাধ্যতামূলক করা হয়েছে।
অনলাইন ডেস্ক 























