Dhaka ০৭:২৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
উদ্যোক্তা ও প্রযুক্তিভিত্তিক উচ্চশিক্ষার ওপর জোর দিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাছ, মাংস, দুধ ও ডিমের বাজার নিয়ন্ত্রণে কড়া নজরদারির সুপারিশ সংসদীয় কমিটির দুর্গাপুজোর টিকিট বিক্রিতে আর্থিক অনিয়ম: কলকাতা পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন লক্ষ্মীপুরে মাটি ব্যবসায়ী খোরশেদ আলমকে ডেকে নিয়ে গুলি করে হত্যা উরুর চোটে মাঠের বাইরে জোয়াও পেদ্রো ভূরুঙ্গামারীতে ৪ লাখ টাকার ভারতীয় মোবাইলসহ আন্তঃজেলা চোরাকারবারি চক্রের প্রধান গ্রেফতার ভোর রাতে গোবিপ্রবির বনলতা ও অপরাজিতা হলে চুরি: নিরাপত্তা নিয়ে তীব্র ক্ষোভ শিক্ষার্থীদের সমুদ্রের প্রলয়ংকরী ঝড়ের নামকরণ যেভাবে হয়, আসছে যে ১০ নাম ছোটপর্দায় নতুন যাত্রায় অভিনেত্রী নূপুর আহসান, আসছে ৭টি নতুন প্রজেক্ট ৬৬ বছরের ইতিহাসে সেরা অঘটন দেখল বিশ্ব

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ও অর্থপাচার মামলা: ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৬:৫৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ২৬ বার

ক্ষমতার অপব্যবহার, অবৈধ সম্পদ অর্জন এবং অর্থপাচারের অভিযোগে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

সোমবার (৫ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে শুনানি শেষে ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ আদালতের বিচারক মো. শাহজাহান কবির এই আদেশ দেন।

দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম বিষযটি নিশ্চিত করে জানান, নাজমুল আলমের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ব্যাংকের মাধ্যমে অবৈধ টাকা লেনদেন করে তা বিদেশে পাচারের অনুসন্ধান চলছে। অনুসন্ধান চলাকালে তিনি যেন দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারেন, সে লক্ষ্যে দুদক আদালতে এই আবেদনের আবেদন জানায়। আদালত তা মঞ্জুর করেছেন।

দুদকের উপসহকারী পরিচালক মুহাম্মদ জাফর সাদেক শিবলী আদালতে এ সংক্রান্ত আবেদনটি দাখিল করেছিলেন। আবেদনে উল্লেখ করা হয়, বিশ্বস্ত সূত্রে জানা গেছে যে অভিযোগ চলাকালেই নাজমুল দেশত্যাগের চেষ্টা করছেন। নিরপেক্ষ অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমনে সাময়িক নিষেধাজ্ঞা দেয়া জরুরি হয়ে পড়েছিল।

উল্লেখ্য, ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা সিদ্দিকী নাজমুল আলম গত ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই আত্মগোপনে রয়েছেন। বিভিন্ন সূত্র দাবি করছে তিনি ইতোমধ্যে বিদেশে অবস্থান করছেন, তবে দুদকের চলমান অনুসন্ধান ও আইনি প্রক্রিয়ার অংশ হিসেবেই এই নিষেধাজ্ঞা জারি করা হলো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

উদ্যোক্তা ও প্রযুক্তিভিত্তিক উচ্চশিক্ষার ওপর জোর দিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর