Dhaka ০৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
রাণীনগরে প্রতিকূল আবহাওয়ায় ধান ক্ষেতের ব্যাপক ক্ষয়ক্ষতি গোপালগঞ্জ কলেজের চুরির অভিযোগে ছাত্রদল সভাপতি আটক চট্টগ্রাম কাস্টমসের ওমর কাউসার ও সুমন বিশ্বাসের বিরুদ্ধে ঘুষ-হয়রানির অভিযোগ, নীরব কর্তৃপক্ষ জরিমানা ছাড়াই গাড়ির কাগজ ও লাইসেন্স হালনাগাদের মেয়াদ বাড়ল ৩১ ডিসেম্বর পর্যন্ত, ভোগান্তি এড়াতে অনতিবিলম্বে সুযোগ গ্রহণের পরামর্শ বিআরটিএ ও সচেতন মহলের! যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে ফুলব্রাইটের সঙ্গে সমঝোতার উদ্যোগ ইউজিসির শিক্ষামন্ত্রীর সঙ্গে কানাডার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ: শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে সহযোগিতার আগ্রহ সখীপুরে কৃষিজমির মাটি খুঁড়ে মিলল ১৯৭১ সালের পূর্ব পাকিস্তান পুলিশের অস্ত্রভাণ্ডার! জুলাই অভ্যুত্থান পেরোলেও বদলায়নি চিত্র: বিতর্কিত ও সুবিধাভোগী কর্মকর্তারাই এখন সচিব! বরগুনার গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুদকে দুর্নীতির পাহাড়সম অভিযোগ ৫. অবৈধ সম্পদ অর্জন: সাবেক সংসদ সদস্য ছলিম উদ্দিন দম্পতির ব্যাংক হিসাব জব্দ

ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৮৬০ জন

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৫:৪৪:২৪ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • ৩৯ বার

সারাদেশে ডেঙ্গুর তাণ্ডব থামছেই না। গত এক দিনে মশাবাহিত এই জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৮ জন। এতে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮৯ জনে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ৮৬০ জন রোগী।

আজ বুধবার (৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এই হালনাগাদ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মৃত আটজনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ২ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া সিটি কর্পোরেশনের বাইরে খুলনা, রাজশাহী, সিলেট ও বরিশাল বিভাগে ১ জন করে মোট ৬ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত এক দিনে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে)—৩৭৬ জন।

ঢাকা বিভাগ (সিটি কর্পোরেশনের বাইরে): ২৪৭ জন

চট্টগ্রাম বিভাগ: ২১৬ জন

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন: ২১২ জন

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন: ১৭১ জন

বরিশাল বিভাগ: ২০০ জন

রাজশাহী বিভাগ: ১৭৬ জন

ময়মনসিংহ বিভাগ: ১১০ জন

রংপুর বিভাগ: ৩৮ জন

সিলেট বিভাগ: ১৪ জন

দেশজুড়ে মশাবাহিত এই রোগের বিস্তার অব্যাহত থাকায় চিকিৎসকরা সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

রাণীনগরে প্রতিকূল আবহাওয়ায় ধান ক্ষেতের ব্যাপক ক্ষয়ক্ষতি