Dhaka ১১:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
চট্টগ্রাম কাস্টমসের ওমর কাউসার ও সুমন বিশ্বাসের বিরুদ্ধে ঘুষ-হয়রানির অভিযোগ, নীরব কর্তৃপক্ষ জরিমানা ছাড়াই গাড়ির কাগজ ও লাইসেন্স হালনাগাদের মেয়াদ বাড়ল ৩১ ডিসেম্বর পর্যন্ত, ভোগান্তি এড়াতে অনতিবিলম্বে সুযোগ গ্রহণের পরামর্শ বিআরটিএ ও সচেতন মহলের! যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে ফুলব্রাইটের সঙ্গে সমঝোতার উদ্যোগ ইউজিসির শিক্ষামন্ত্রীর সঙ্গে কানাডার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ: শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে সহযোগিতার আগ্রহ সখীপুরে কৃষিজমির মাটি খুঁড়ে মিলল ১৯৭১ সালের পূর্ব পাকিস্তান পুলিশের অস্ত্রভাণ্ডার! জুলাই অভ্যুত্থান পেরোলেও বদলায়নি চিত্র: বিতর্কিত ও সুবিধাভোগী কর্মকর্তারাই এখন সচিব! বরগুনার গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুদকে দুর্নীতির পাহাড়সম অভিযোগ ৫. অবৈধ সম্পদ অর্জন: সাবেক সংসদ সদস্য ছলিম উদ্দিন দম্পতির ব্যাংক হিসাব জব্দ দুদকের আবেদন: ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের নির্দেশ আদালতের ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ বহাল: হাইকোর্টে খারিজ রিট

ঢাবি অধ্যাপক আ ক ম জামাল উদ্দিন নিষিদ্ধ ছাত্রলীগের মামলায় রিমান্ড শেষে কারাগারে

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৪:৩৬:০০ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • ২১ বার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দিনকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নাশকতা ও সন্ত্রাসবিরোধী আইনের এক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২০২৫ সালের ১৮ মে রাজধানীর গুলিস্তান ও বায়তুল মোকাররম সংলগ্ন হোটেল ইম্পেরিয়ালের সামনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা দেশবিরোধী ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালানোর উদ্দেশ্যে অবস্থান নেন। এ খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেপ্তার করলেও প্রায় ১৪০-১৫০ জন পালিয়ে যেতে সক্ষম হন। এ ঘটনায় ১৯ মে পল্টন মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়।

তদন্তকারী পুলিশ কর্মকর্তার আবেদনে উল্লেখ করা হয়, অধ্যাপক জামাল উদ্দিন নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত থেকে অর্থায়ন, পরামর্শ ও নির্দেশনা প্রদান করে আসছিলেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সময় সরকারবিরোধী মিছিলে তাঁর প্রত্যক্ষ নেতৃত্বের প্রমাণ মিলেছে।

উল্লেখ্য, অন্য একটি সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার হয়ে গত ১১ মার্চ থেকেই তিনি কারাগারে রয়েছেন। পরবর্তীতে পল্টন থানার ৩৮ নম্বর মামলায় তাঁকে নতুন করে গ্রেপ্তার দেখানোর আবেদন জানালে আদালত শুনানি শেষে তাঁকে কারাগারে প্রেরণের নির্দেশনা দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

চট্টগ্রাম কাস্টমসের ওমর কাউসার ও সুমন বিশ্বাসের বিরুদ্ধে ঘুষ-হয়রানির অভিযোগ, নীরব কর্তৃপক্ষ