Dhaka ০৫:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু ভাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার আহ্বান দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রেমিট্যান্স আহরণ ও সেবা আরও সহজ করতে ওয়ান ব্যাংকের সাথে নগদের কৌশলগত চুক্তি রাজনৈতিক পটপরিবর্তন হলেও থামেনি বিএডিসির বীজ সিন্ডিকেট: বহাল তবিয়তে ‘বঙ্গ অ্যাগ্রিটেক’ মিরপুরে ডিএনসিসির বড় অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো দুই হাজার অবৈধ দোকান বন বিভাগে ‘পে-ফিক্সেশন’ বাণিজ্য: ফাইলপ্রতি ৫ হাজার টাকা পর্যন্ত উৎকোচ আদায়ের অভিযোগ, জিম্মি সাধারণ কর্মচারীরা পঞ্চগড় বোদা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য: তিন কর্মচারীর বিরুদ্ধে ভিডিও ভাইরালের পর ক্ষোভ কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে ২ কোটি টাকার চাল ও ধান আত্মসাৎ: দুদকের মামলা চার কর্মকর্তার বিরুদ্ধে মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টার বিশেষ অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১৪ জনসহ গ্রেপ্তার ১১৯

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৪:২০:৫৫ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • ১৪ বার

নারায়ণগঞ্জ জেলা জুড়ে ২৪ ঘণ্টার এক বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। জেলাজুড়ে পরিচালিত এই অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য, পরোয়ানাভুক্ত আসামি ও মাদক ব্যবসায়ীসহ মোট ১১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ বুধবার (৭ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার দিনগত রাতে জেলার বিভিন্ন স্থানে একযোগে এই অভিযান পরিচালিত হয়।

নিষিদ্ধ সংগঠনের সদস্য: ১৪ জন

মাদকসেবী: ৫৭ জন

মাদক ব্যবসায়ী: ৮ জন

ওয়ারেন্টভুক্ত আসামি: ১৯ জন

নিয়মিত মামলার আসামি: ১৪ জন

ছিনতাইকারী: ২ জন

অন্যান্য আইন ও মোবাইল কোর্ট: ৫ জন

ফতুল্লা মডেল থানা: সবচেয়ে বেশি ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে ফতুল্লায়। এর মধ্যে ২ জন নিষিদ্ধ সংগঠনের সদস্য, ৭ জন নিয়মিত মামলার আসামি, ৫ জন পরোয়ানাভুক্ত, ১৬ জন মাদকসেবী, ১ জন ছিনতাইকারী এবং ৪৬ কেজি গাঁজাসহ এক নারী ও ২০০ পিস ইয়াবাসহ এক মাদক বিক্রেতা রয়েছেন।

সিদ্ধিরগঞ্জ থানা: মোট ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ৩ জন নিষিদ্ধ সংগঠনের সদস্য, ১০ জন মাদকসেবী, ৫০০ গ্রাম গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী, ১ জন ছিনতাইকারী, ৭ জন পরোয়ানাভুক্ত এবং ১ জন নিয়মিত মামলার আসামি।

রূপগঞ্জ থানা: ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যার মধ্যে ৩ জন নিষিদ্ধ সংগঠনের সদস্য, ৯ জন মাদকসেবী, ৫ জন নিয়মিত মামলার আসামি ও ১ জন পরোয়ানাভুক্ত।

সদর থানা: ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যার মধ্যে ১ জন নিষিদ্ধ সংগঠনের সদস্য, ১০ জন মাদকসেবী ও ২ জন পরোয়ানাভুক্ত আসামি।

বন্দর থানা: ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যার মধ্যে ৫ দশমিক ৫ গ্রাম হেরোইন সহ ৫ জন মাদক বিক্রেতা, ৪ জন মাদকসেবী, ৩ জন পরোয়ানাভুক্ত ও ১ জন অন্যান্য আইনের আসামি।

সোনারগাঁও থানা: ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ২ জন নিষিদ্ধ সংগঠনের সদস্য, ৮ জন মাদকসেবী, ১ জন ছিনতাইকারী ও ১ জন পরোয়ানাভুক্ত।

আড়াইহাজার থানা: ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যার মধ্যে ৩ জন নিষিদ্ধ সংগঠনের সদস্য, ১ জন ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত, ১ জন নিয়মিত মামলার এবং ৩ জন অন্যান্য ধারার আসামি।

নারায়ণগঞ্জের জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান জানান, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের দমনে পুলিশি এ ধরনের চিরুনি অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু