Dhaka ০২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলা গঠনের প্রস্তাবের প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মন্ত্রীর একান্ত সচিব হিসেবে বিচারকদের পদায়ন কেন অবৈধ নয়—হাইকোর্টের রুল রেকর্ড ভাঙার খেলায় নতুন ইতিহাস- ১৭০ কোটি ভিউ ছাড়াল পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’ শর্ত শিথিল নয়: যুদ্ধ বন্ধে তেহরানের অনড় অবস্থান স্পষ্ট করলেন মোজতবা খামেনি পুলিশ বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা হবে: রাজশাহী সারদায় স্বরাষ্ট্রমন্ত্রী উখিয়ার ইনানী সৈকতে সাগরে গোসলে নেমে নিখোঁজ ১ পর্যটক, উদ্ধার ১ দুই মাসের মধ্যে কাজে দৃশ্যমান অগ্রগতি না এলে প্রকল্প পরিচালকদের অপসারণ করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী কুয়েটে বড় সিদ্ধান্ত: ৫ শিক্ষকসহ ৭ জন চাকরিচ্যুত তুরাগ নদী থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার: রহস্যজনক মৃত্যু নিয়ে পরিবারের দাবি ভাইরাল বিতর্কের রেশ কাটতে না কাটতেই কুড়িগ্রামের রাজারহাট ইউএনওর ছুটি নিয়ে নতুন প্রশ্ন

স্বর্ণগ্রাম ইউনিয়নের অবহেলিত গ্রামীণ রাস্তা পরিদর্শনে যুবদল নেতা সবুজ

বগুড়ার মোকামতলা উপজেলার ১নং স্বর্ণগ্রাম ইউনিয়নের চন্দ্রহাট্টা গ্রামের দীর্ঘদিনের জনদুর্ভোগপূর্ণ ও অবহেলিত গ্রামীণ রাস্তা সরেজমিনে পরিদর্শন করেছেন মোকামতলা উপজেলা যুবদলের আহ্বায়ক রাসেল মাহমুদ সবুজ।
বুধবার (৭ অক্টোবর) রাস্তা পরিদর্শনকালে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং রাস্তাটির বর্তমান অবস্থা ও চলাচলের সমস্যাগুলো সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে রাস্তাটির সংস্কার ও উন্নয়ন না হওয়ায় তাদের চলাচলে নানা ধরনের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদা ও পানি জমে রাস্তার অবস্থা আরও নাজুক হয়ে পড়ে। এতে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষের পাশাপাশি জরুরি প্রয়োজনে রোগীদের যাতায়াতেও ভোগান্তি সৃষ্টি হয়।
পরিদর্শনকালে রাসেল মাহমুদ সবুজ স্থানীয়দের সঙ্গে রাস্তাটির সমস্যা ও সম্ভাব্য সমাধানের বিষয়ে মতবিনিময় করেন। তিনি বলেন, গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নত হলে সাধারণ মানুষের দৈনন্দিন চলাচল সহজ হওয়ার পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, শিক্ষা ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে। জনদুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের প্রয়োজনীয়তার কথাও তিনি উল্লেখ করেন।
এ সময় স্বর্ণগ্রাম ইউনিয়ন ও ময়দানহাট্টা ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলা গঠনের প্রস্তাবের প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ