Dhaka ০১:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু ভাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার আহ্বান দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রেমিট্যান্স আহরণ ও সেবা আরও সহজ করতে ওয়ান ব্যাংকের সাথে নগদের কৌশলগত চুক্তি রাজনৈতিক পটপরিবর্তন হলেও থামেনি বিএডিসির বীজ সিন্ডিকেট: বহাল তবিয়তে ‘বঙ্গ অ্যাগ্রিটেক’ মিরপুরে ডিএনসিসির বড় অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো দুই হাজার অবৈধ দোকান বন বিভাগে ‘পে-ফিক্সেশন’ বাণিজ্য: ফাইলপ্রতি ৫ হাজার টাকা পর্যন্ত উৎকোচ আদায়ের অভিযোগ, জিম্মি সাধারণ কর্মচারীরা পঞ্চগড় বোদা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য: তিন কর্মচারীর বিরুদ্ধে ভিডিও ভাইরালের পর ক্ষোভ কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে ২ কোটি টাকার চাল ও ধান আত্মসাৎ: দুদকের মামলা চার কর্মকর্তার বিরুদ্ধে মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩

নেত্রকোনায় অনলাইন জুয়া খেলার অভিযোগে ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ১, পরে কারাগারে প্রেরণ

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ১০:৩১:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • ১৭ বার

নেত্রকোনায় অনলাইন জুয়ায় জড়িত থাকার অভিযোগে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে অনলাইন জুয়া আইনে মামলা দিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত ওই নেতার নাম তাকি রৌহা। তিনি রৌহা ইউনিয়নের কুনিয়া গ্রামের মঞ্জুরুল হকের ছেলে এবং একটি মাদ্রাসা শাখা ছাত্রদলের সভাপতির দায়িত্বে রয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় তাকে হাতেনাতে গ্রেপ্তার করে ডিবি পূর্ব থানার একটি দল। এ সময় তার মোবাইল ফোনে অনলাইন জুয়ার বিভিন্ন অ্যাপ পাওয়া যায় এবং জিজ্ঞাসাবাদে তিনি জুয়া খেলার কথা স্বীকার করেন।

এ বিষয়ে নেত্রকোনা ডিবি পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে ধরা হয়। তার বিরুদ্ধে অনলাইন জুয়া আইনে মামলা দিয়ে আজ বুধবার সকালে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।”

এদিকে, দলীয় নেতার গ্রেপ্তারের বিষয়ে নেত্রকোনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শামসুল হুদা শামিম জানান, সংশ্লিষ্ট মাদ্রাসা শাখা সভাপতির বিষয়টি নিয়ে দলীয় ফোরামে আলোচনা করে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে। তবে দলীয় পদে থেকে কেউ শৃঙ্খলা ভঙ্গ করলে তার ব্যক্তিগত দায় সংগঠন নেবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু