Dhaka ০১:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু ভাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার আহ্বান দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রেমিট্যান্স আহরণ ও সেবা আরও সহজ করতে ওয়ান ব্যাংকের সাথে নগদের কৌশলগত চুক্তি রাজনৈতিক পটপরিবর্তন হলেও থামেনি বিএডিসির বীজ সিন্ডিকেট: বহাল তবিয়তে ‘বঙ্গ অ্যাগ্রিটেক’ মিরপুরে ডিএনসিসির বড় অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো দুই হাজার অবৈধ দোকান বন বিভাগে ‘পে-ফিক্সেশন’ বাণিজ্য: ফাইলপ্রতি ৫ হাজার টাকা পর্যন্ত উৎকোচ আদায়ের অভিযোগ, জিম্মি সাধারণ কর্মচারীরা পঞ্চগড় বোদা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য: তিন কর্মচারীর বিরুদ্ধে ভিডিও ভাইরালের পর ক্ষোভ কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে ২ কোটি টাকার চাল ও ধান আত্মসাৎ: দুদকের মামলা চার কর্মকর্তার বিরুদ্ধে মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩

কার্তিকের শুরুতেই উত্তরাঞ্চলের প্রকৃতিতে আগাম শীতের আমেজ শুরু হয়েছে। কুড়িগ্রামের রাজারহাটসহ বিভিন্ন এলাকায় ভোরের দিকে ঘন কুয়াশা ও হিমেল বাতাসে জেঁকে বসছে শীতের অনুভূতি।

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০১:৫০:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ১৯ বার

শনিবার (১৭ অক্টোবর) সকাল থেকেই কুয়াশার চাদরে ঢাকা ছিল গ্রামীণ জনপদ। কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে যাওয়ায় সড়কে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। ভোরের এই কনকনে ঠান্ডা ও কুয়াশা উপেক্ষা করেই জীবিকার টানে মাঠে নেমেছেন কৃষক ও শ্রমজীবীরা।

স্থানীয় কৃষকদের ভাষ্যমতে, গত এক সপ্তাহ ধরে রাতে কাঁথা-কম্বল গায়ে জড়াতে হচ্ছে। বিশেষ করে আজকের ভোরে ঠান্ডা ও কুয়াশার প্রকোপ বেশ ভালোই অনুভূত হয়েছে।

রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, আজ সকাল ৬টায় এখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে **২১ ডিগ্রি সেলসিয়াস**। রাত ও সকালের তাপমাত্রার ব্যবধান এবং বাতাসে জলীয় বাষ্পের উচ্চ আর্দ্রতার কারণেই এই ঘন কুয়াশা পড়ছে। সামনে তাপমাত্রা আরও কমতে পারে বলে ধারণা করা হচ্ছে, তবে দিনের বেলায় রোদ থাকায় শীত পুরোপুরি জেঁকে বসতে আরও কিছুটা সময় লাগবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু