Dhaka ১০:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আর্টিকেল স্ট্রাকচারকে ঘিরে শত শত বিঘা জমি দখলের অভিযোগ মালুম সিটির বালু ভরাটের অভিযোগে দিশেহারা কৃষক, পৈতৃক জমি হারানোর শঙ্কা দেশ ছাড়েননি, ‘ব্রাজিলের স্বার্থেই’ যুক্তরাষ্ট্রে গেছেন ফ্লাভিও বলসোনারো ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী বিএনপির মির্জা ফয়সল আমীন ইসরাইল নির্বাচন: ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, সরকার গঠনে কঠিন সমীকরণ আলোচিত সেই সাবেক লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহ মিলল তুরাগ নদীতে জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু ভাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার আহ্বান দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রেমিট্যান্স আহরণ ও সেবা আরও সহজ করতে ওয়ান ব্যাংকের সাথে নগদের কৌশলগত চুক্তি

নাটোর জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শন: দেরিতে আসায় ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি হুইপ দুলুর

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০১:২৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • ৩১ বার

নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। রোববার সকালে হাসপাতাল পরিদর্শনে গিয়ে চিকিৎসকদের উপস্থিতি ও সেবার মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি।

পরিদর্শনকালে হুইপ দুলু জানান, সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে অনেক চিকিৎসক ও নার্সকে নির্ধারিত সময়ে উপস্থিত পাওয়া যায়নি। সরকারি সুযোগ-সুবিধা ভোগ করে দায়িত্ব অবহেলা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, নির্ধারিত সময়ে উপস্থিত না হলে সংশ্লিষ্টদের সাময়িক বরখাস্ত করার সুপারিশ করা হবে।

হাসপাতালের বর্তমান কার্যক্রম নিয়ে তিনি বলেন, কাগজে-কলমে হাসপাতালটি ২৫০ শয্যার হলেও জনবল, ওষুধ ও খাবার বরাদ্দ দেওয়া হচ্ছে মাত্র ১০০ জনের জন্য। অথচ বর্তমানে প্রতিদিন হাসপাতালে ৯০০-এর অধিক রোগী ভর্তি থাকছে। এর মধ্যে মাত্র ১০০ জনের খাবার বরাদ্দ থাকায় বেশিরভাগ রোগীই খাবার থেকে বঞ্চিত হচ্ছেন, যা অত্যন্ত দুঃখজনক। এছাড়া হাসপাতালের ভেতরের বাথরুমগুলো অপরিচ্ছন্ন থাকায় সেগুলোকে সার্বক্ষণিক পরিষ্কার রাখার কড়া নির্দেশ দেন তিনি।

সিভিল সার্জন ডা. মশিউর রহমান জানান, জনবল সংকট নিরসনে ইতিমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে এবং খুব দ্রুত সমস্যার সমাধান হবে বলে আশা করা যাচ্ছে। এছাড়া সবাইকে নির্দিষ্ট সময়ে কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

হাসপাতালের হিসাবরক্ষক সামসুন আরা জানান, ২০২৩ সালে হাসপাতালটি ২৫০ শয্যায় উন্নীত হলেও জনবল রয়ে গেছে ১০০ শয্যারই। প্রতিদিন গড়ে ৭০০-৮০০ রোগী ভর্তি থাকা এবং বহির্বিভাগে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ রোগী সেবা নেওয়ায় সীমিত বরাদ্দ দিয়ে হাসপাতাল পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে।

পরিদর্শনকালে অন্যদের মধ্যে হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মাহাবুবুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

আর্টিকেল স্ট্রাকচারকে ঘিরে শত শত বিঘা জমি দখলের অভিযোগ