Dhaka ০১:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু ভাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার আহ্বান দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রেমিট্যান্স আহরণ ও সেবা আরও সহজ করতে ওয়ান ব্যাংকের সাথে নগদের কৌশলগত চুক্তি রাজনৈতিক পটপরিবর্তন হলেও থামেনি বিএডিসির বীজ সিন্ডিকেট: বহাল তবিয়তে ‘বঙ্গ অ্যাগ্রিটেক’ মিরপুরে ডিএনসিসির বড় অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো দুই হাজার অবৈধ দোকান বন বিভাগে ‘পে-ফিক্সেশন’ বাণিজ্য: ফাইলপ্রতি ৫ হাজার টাকা পর্যন্ত উৎকোচ আদায়ের অভিযোগ, জিম্মি সাধারণ কর্মচারীরা পঞ্চগড় বোদা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য: তিন কর্মচারীর বিরুদ্ধে ভিডিও ভাইরালের পর ক্ষোভ কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে ২ কোটি টাকার চাল ও ধান আত্মসাৎ: দুদকের মামলা চার কর্মকর্তার বিরুদ্ধে মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩

সৌদি বিমানবন্দরে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারকে ১০ লাখ টাকা সহায়তা দিল আস-সুন্নাহ ফাউন্ডেশন

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৯:৪৭:৩১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • ২৪ বার

সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় ইহরামরত অবস্থায় নিহত মুফতি নাসরুল্লাহ বদরের শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। নিহতের তিন এতিম সন্তানের ভবিষ্যতের সুরক্ষার কথা চিন্তা করে ফাউন্ডেশনের পক্ষ থেকে পরিবারটিকে ১০ লাখ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

পোস্টে তিনি জানান, নিহত নাসরুল্লাহ বদরের বাড়িতে গিয়ে তার শোকাহত পরিবারকে সান্ত্বনা দেওয়া হয়েছে এবং ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০ লাখ টাকার চেক তাদের হাতে তুলে দেওয়া হয়েছে।

এ সময় শায়খ আহমাদুল্লাহ মহান আল্লাহর দরবারে দোয়া করে লেখেন, আল্লাহ যেন এই শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন এবং মুফতি নাসরুল্লাহ বদরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু