Dhaka ০১:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু ভাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার আহ্বান দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রেমিট্যান্স আহরণ ও সেবা আরও সহজ করতে ওয়ান ব্যাংকের সাথে নগদের কৌশলগত চুক্তি রাজনৈতিক পটপরিবর্তন হলেও থামেনি বিএডিসির বীজ সিন্ডিকেট: বহাল তবিয়তে ‘বঙ্গ অ্যাগ্রিটেক’ মিরপুরে ডিএনসিসির বড় অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো দুই হাজার অবৈধ দোকান বন বিভাগে ‘পে-ফিক্সেশন’ বাণিজ্য: ফাইলপ্রতি ৫ হাজার টাকা পর্যন্ত উৎকোচ আদায়ের অভিযোগ, জিম্মি সাধারণ কর্মচারীরা পঞ্চগড় বোদা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য: তিন কর্মচারীর বিরুদ্ধে ভিডিও ভাইরালের পর ক্ষোভ কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে ২ কোটি টাকার চাল ও ধান আত্মসাৎ: দুদকের মামলা চার কর্মকর্তার বিরুদ্ধে মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩

ডিএমপির প্রশাসন ও ট্রাফিক ও আইসিটি বিভাগের দায়িত্বে ৯ সহকারী পুলিশ কমিশনার

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নয়জন সহকারী পুলিশ কমিশনারকে (এসি) বিভিন্ন বিভাগ ও ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে। একই আদেশে একজন সহকারী পুলিশ কমিশনারের আগের বদলির আদেশ বাতিল করা হয়েছে।

রবিবার ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে এ বদলি ও পদায়নের তথ্য জানা যায়।

আদেশ অনুযায়ী, পেট্রোল মোহাম্মদপুর বিভাগের সহকারী পুলিশ কমিশনার জিয়াউল হক শাহকে ডিএমপির সদরদপ্তর ও প্রশাসন বিভাগে এবং ডিএমপির সদরদপ্তর ও প্রশাসন বিভাগের সহকারী পুলিশ কমিশনার মুহাঃ জাহিদ হাসানকে ট্রাফিক-লালবাগ জোনে এবং উত্তরা বিভাগের (পেট্রোল) রকিবুল হাসান সাকিবকে ট্রাফিক এয়ারপোর্ট জোনে বদলি করা হয়েছে।

এ ছাড়া ডিএমপির সহকারী পুলিশ কমিশনার এম এম তারিক-উল্লাহকে ডিএমপির তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগে পদায়ন করা হয়েছে। সহকারী পুলিশ কমিশনার মো. রাইসুল ইসলামকে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর এলাকায় পেট্রোল দায়িত্বে, সহকারী পুলিশ কমিশনার সহকারী পুলিশ কমিশনার মো. শাহিন আলম শাওনকে উত্তরা বিভাগের উত্তরা পশ্চিম এলাকায় পেট্রোল দায়িত্বে এবং সহকারী পুলিশ কমিশনার মো. মাজহারুল ইসলামকে লালবাগ বিভাগে পেট্রোল দায়িত্বে পদায়ন করা হয়েছে।

একই আদেশে সহকারী পুলিশ কমিশনার শাওন রেজাকে রমনা বিভাগে এবং মো. আশিকুর রহমানকে মিরপুর বিভাগের পল্লবী এলাকায় সহকারী পুলিশ কমিশনার পেট্রোল দায়িত্বে পদায়ন করা হয়েছে।

এদিকে সহকারী পুলিশ কমিশনার মো. শামসুল আলম খানের বদলির আদেশ বাতিল করা হয়েছে। এর আগে গত ৪ অক্টোবর তাকে ডিএমপির ওয়ারী বিভাগ থেকে ট্রাফিক-লালবাগ জোনে বদলি করা হয়েছিল। নতুন আদেশে আগের সেই বদলির সিদ্ধান্ত বাতিল করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু