Dhaka ১১:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের শাহাদাতবার্ষিকী ও গৌরবময় আত্মত্যাগের স্মরণে স্পেন ট্রেন দুর্ঘটনা: কোনো বাংলাদেশি হতাহত হয়নি—মাদ্রিদ দূতাবাস দুদকের মামলার জেরে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়া সেই ৩ উপসচিব ওএসডি নেতানিয়াহুর ভবিষ্যৎ নিয়ে মাথাব্যথা নেই, ইসরাইলের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহ প্রধানের সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, নতুন রেকর্ড ২২ ক্যারেটে কোটি টাকার সম্পত্তি ও বিদেশে অর্থ পাচার: দুদকের অনুসন্ধানের মুখে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ফ্যাসিস্ট দোসর আসিব আহসান বহাল তবিয়তে আমানত আত্মসাৎ ও জালিয়াতি প্রমাণিত: ২৪ লাখ টাকা তসরুপে অভিযুক্ত ব্যাংক ব্যবস্থাপকের লঘুদণ্ড! আর্টিকেল স্ট্রাকচারকে ঘিরে শত শত বিঘা জমি দখলের অভিযোগ

বলিউড সুপারস্টার সালমান খানকে ফের প্রাণনাশের হুমকি, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম করে অডিও বার্তা ভাইরাল

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০১:৫১:২২ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • ২৬ বার

বলিউড সুপারস্টার সালমান খানকে আবারও হত্যার হুমকি দেওয়া হয়েছে। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের পরিচয়ে ছড়িয়ে পড়া একটি চাঞ্চল্যকর অডিও বার্তায় শুধু সালমান খানই নন, তার পরিবারের সদস্য এবং তার সঙ্গে কাজ করা অন্যান্য বলিউড তারকাদেরও খুনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

ভাইরাল হওয়া ওই অডিও বার্তায় দাবি করা হয়েছে, সালমান খানের সঙ্গে কোনো শিল্পী কাজ করলেই তার পরিণতি হবে ভয়াবহ। গ্যাংয়ের নির্দেশ অমান্য করার কারণেই অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলেও দাবি করা হয়। এর আগে সালমান খানকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়েছিল এবং তার পরিবারকেও হুমকি দেওয়া হয়েছিল।

এদিকে, সালমান খানকে নিয়ে এই হুমকির মাঝেই মুম্বাইয়ের জুহুতে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। প্রতিবেদন অনুযায়ী, মোটরসাইকেলে করে আসা তিন দুষ্কৃতকারী এই হামলা চালায়। অল্পের জন্য রক্ষা পান টাইগার শ্রফ, তবে এ ঘটনায় তার গাড়িচালক আহত হন। ইতোমধ্যে পুলিশ এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে।

উল্লেখ্য, ১৯৯৮ সালে কৃষ্ণসার হরিণ শিকারের একটি মামলার জেরে সালমান খানের সঙ্গে বিষ্ণোই সম্প্রদায়ের বিরোধের সূত্রপাত ঘটে। সেই থেকেই লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের পক্ষ থেকে একাধিকবার অভিনেতাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। বিশেষ করে ২০২৪ সালে সালমানের ঘনিষ্ঠ সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকী হত্যাকাণ্ডের পর থেকেই তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ বহুগুণ বেড়ে গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের শাহাদাতবার্ষিকী ও গৌরবময় আত্মত্যাগের স্মরণে