Dhaka ১১:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের শাহাদাতবার্ষিকী ও গৌরবময় আত্মত্যাগের স্মরণে স্পেন ট্রেন দুর্ঘটনা: কোনো বাংলাদেশি হতাহত হয়নি—মাদ্রিদ দূতাবাস দুদকের মামলার জেরে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়া সেই ৩ উপসচিব ওএসডি নেতানিয়াহুর ভবিষ্যৎ নিয়ে মাথাব্যথা নেই, ইসরাইলের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহ প্রধানের সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, নতুন রেকর্ড ২২ ক্যারেটে কোটি টাকার সম্পত্তি ও বিদেশে অর্থ পাচার: দুদকের অনুসন্ধানের মুখে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ফ্যাসিস্ট দোসর আসিব আহসান বহাল তবিয়তে আমানত আত্মসাৎ ও জালিয়াতি প্রমাণিত: ২৪ লাখ টাকা তসরুপে অভিযুক্ত ব্যাংক ব্যবস্থাপকের লঘুদণ্ড! আর্টিকেল স্ট্রাকচারকে ঘিরে শত শত বিঘা জমি দখলের অভিযোগ

একের পর এক নাটকে দুর্দান্ত অভিনয়ে নজর কাড়ছেন নতুন প্রজন্মের জিম

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ১১:২৩:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ২০ বার

দেশের নাট্যাঙ্গনে নতুন প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে নিজের অভিনয়প্রতিভা দিয়ে দ্রুত আলোড়ন তুলছেন মাফতুহা জান্নাত জিম। ময়মনসিংহের এই কৃতি সন্তান এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের এই শিক্ষার্থী একের পর এক বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করে চলেছেন। সাম্প্রতিক সময়ে ছোটপর্দায় তার অভিনীত তিনটি নাটক ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করায় নতুন করে আলোচনায় এসেছেন তিনি।

জিমের এই সাফল্যের পেছনে রয়েছে তিনটি আলোচিত নাটক:

বিষপাখি
পরিচালক ভিকি জাহেদের পরিচালনায় গত ২৫ সেপ্টেম্বর ইউটিউবে মুক্তি পায় নাটকটি। এতে জিমের সহশিল্পী হিসেবে ছিলেন আনোয়ারুল আলম সজল ও মীর রাব্বি। গ্রামের এক সাধারণ মেয়ের প্রেম ও পরিণতির ভিন্নধর্মী গল্পে জিমের অভিনয় দর্শকদের গভীরভাবে স্পর্শ করেছে এবং এরই মধ্যে নাটকটি ২৩ লাখের বেশি ভিউ কুড়িয়েছে।

পেট্রোল
আদিফ হাসানের পরিচালনায় জোনায়েদ বোগদাদীর বিপরীতে এই নাটকেও নিজের অভিনয়দক্ষতার চমৎকার স্বাক্ষর রেখেছেন জিম। ভিন্নধর্মী গল্পের এই কাজটিও দেখেছেন ১৭ লাখের বেশি দর্শক।

আহা একি মায়া: গত ১১ অক্টোবর প্রকাশিত মেহেদী হাসান জনির এই নাটকে জনপ্রিয় অভিনেতা আরশ খানের সঙ্গে জুটি বেঁধেছেন জিম। তাদের স্বাভাবিক ও প্রাণবন্ত রসায়ন অল্প সময়েই দারুণ সাড়া ফেলেছ। নাটকটি ইতোমধ্যে ৪০ লাখের বেশি ভিউ অর্জন করেছে, যা এই নতুন জুটির প্রতি দর্শকের ক্রমবর্ধমান জনপ্রিয়তারই প্রমাণ দেয়।

টানা তিনটি নাটকে এমন দারুণ সাড়ায় দারুণ উচ্ছ্বসিত অভিনেত্রী মাফতুহা জান্নাত জিম। তিনি তার প্রতিটি কাজের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট পরিচালক ও সহশিল্পীদের প্রতি, পাশাপাশি দর্শকের এই ভালোবাসা তার কাজের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে বলে জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের শাহাদাতবার্ষিকী ও গৌরবময় আত্মত্যাগের স্মরণে