Dhaka ০১:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু ভাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার আহ্বান দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রেমিট্যান্স আহরণ ও সেবা আরও সহজ করতে ওয়ান ব্যাংকের সাথে নগদের কৌশলগত চুক্তি রাজনৈতিক পটপরিবর্তন হলেও থামেনি বিএডিসির বীজ সিন্ডিকেট: বহাল তবিয়তে ‘বঙ্গ অ্যাগ্রিটেক’ মিরপুরে ডিএনসিসির বড় অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো দুই হাজার অবৈধ দোকান বন বিভাগে ‘পে-ফিক্সেশন’ বাণিজ্য: ফাইলপ্রতি ৫ হাজার টাকা পর্যন্ত উৎকোচ আদায়ের অভিযোগ, জিম্মি সাধারণ কর্মচারীরা পঞ্চগড় বোদা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য: তিন কর্মচারীর বিরুদ্ধে ভিডিও ভাইরালের পর ক্ষোভ কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে ২ কোটি টাকার চাল ও ধান আত্মসাৎ: দুদকের মামলা চার কর্মকর্তার বিরুদ্ধে মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩

কক্সবাজারে সাগরে গোসলে নেমে প্রাণহানি: আরও এক পর্যটকের মরদেহ উদ্ধার, নিহতের বেড়ে দাঁড়াল চারে

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ১২:০৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • ২১ বার

কক্সবাজারের পেচারদ্বীপ সৈকতে সাগরে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটকদের মধ্যে আরও একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ নিয়ে এই মর্মান্তিক ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। এখনো এক পর্যটক নিখোঁজ রয়েছেন।

আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টার দিকে পেচারদ্বীপ সৈকতে মরদেহটি ভেসে আসে। স্বজনদের প্রাথমিক ভাষ্য অনুযায়ী, উদ্ধার হওয়া ওই পর্যটকের নাম হারুন; যিনি চট্টগ্রামের বাংলাবাজার বায়েজিদ এলাকার বাসিন্দা।

এর আগে গত বুধবার (২১ অক্টোবর) বিকেলে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। কক্সবাজার ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা দোলন আচার্য্য জানান, বুধবার বিকেল ৫টার দিকে নির্জন পেচারদ্বীপ সৈকতে চট্টগ্রাম থেকে যাওয়া ৫ জন এবং ঢাকা থেকে যাওয়া ৭ জন পর্যটক সাগরে নামেন। এ সময় তাদের মধ্যে একজন সমুদ্রে ভেসে যাওয়ার সময় বাঁচতে চিৎকার শুরু করলে অন্য পর্যটকরা তাকে উদ্ধারে এগিয়ে আসেন।

উদ্ধারের অংশ হিসেবে তারা একে অপরের হাত ধরে শিকলের মতো মানববলয় তৈরি করেন। কিন্তু হঠাৎ একটি বড় ঢেউ আছড়ে পড়লে তাদের সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। ঢেউয়ের তোড়ে তারা একে অপরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পানিতে তলিয়ে যান। ঘটনার পরপরই স্থানীয় জেলে, ফায়ার সার্ভিস ও পুলিশের যৌথ উদ্যোগে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত চার পর্যটকের পরিচয় নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা। তারা হলেন—ঢাকার উত্তরার বাসিন্দা রোহান ও জিশান, এবং চট্টগ্রামের বাংলাবাজার বায়েজিদ এলাকার আকাশ ও হারুন। এছাড়া ঢাকার উত্তরার নিবিড় নামের আরেক পর্যটক এখনো নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীদের তৎপরতা অব্যাহত আছে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা দোলন আচার্য্য জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে সৈকত থেকে উদ্ধার করা মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জনপ্রিয় এই পর্যটন কেন্দ্রে বারবার এমন দুর্ঘটনা রোধে পর্যটকদের আরও সতর্ক হওয়ার তাগিদ দিয়েছেন স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু