Dhaka ০৬:৪১ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
৭ নভেম্বরে গ্রাম পুলিশ মহাসমাবেশ: নতুন ভেন্যু জাতীয় প্যারেড গ্রাউন্ড, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান মোংলায় কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ জলবায়ু ন্যায্যতা আদায়ে বিশ্বমঞ্চে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান পরিবেশবিদদের চট্টগ্রামের প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি: শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের সহযোগী সাব্বির গ্রেপ্তার সংবিধানের বাইরে গিয়ে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন সম্ভব নয়: রুহুল কবির রিজভী কুড়িগ্রামে এইচএসসি পরীক্ষায় বিপর্যয়: ৯ শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পাস, পাসের হার ৪০ শতাংশের নিচে ভাঙ্গা স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে কাজ চলছে: সাভারে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. মুহিত জামায়াত-এনসিপি দূরত্ব: আসন সমঝোতা ও উপনির্বাচন নিয়ে মতপার্থক্যে লংমার্চে অনুপস্থিত নাহিদ ইসলাম বরুড়ায় পিআইবির তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন ধ্রুব রাঠির বিরুদ্ধে আবারও জামিনযোগ্য পরোয়ানা জারি দিল্লির আদালতের

মসজিদ-মাদ্রাসা ধর্মীয় শিক্ষা ও মূল্যবোধের কেন্দ্র: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৮:২৭:৩১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ১৬ বার

মসজিদ ও মাদ্রাসা আমাদের ধর্মীয় শিক্ষা, নৈতিকতা ও মূল্যবোধ বিকাশের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। তিনি বলেছেন, এসব প্রতিষ্ঠানের উন্নয়নে সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। পাশাপাশি মানুষের মৌলিক চাহিদা পূরণ এবং জীবনযাত্রার মানোন্নয়নে বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করাও অত্যন্ত জরুরি।

শনিবার রাজধানীর ত্রিমোহনী এলাকায় হাজিবাড়ি জামে মসজিদ, মাদ্রাসা এবং একটি নতুন পানির পাম্পের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মো. নেয়ামত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব আশা প্রকাশ করে বলেন, ত্রিমোহনী হাজিবাড়িতে মসজিদ-মাদ্রাসার উন্নয়ন এবং পানির পাম্প স্থাপনের এই উদ্যোগ স্থানীয় মানুষের কল্যাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এলাকার যেকোনো উন্নয়নমূলক কার্যক্রম সফল করতে স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত সহযোগিতার ওপরও তিনি বিশেষ জোর দেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে মসজিদ ও মাদ্রাসার সার্বিক অগ্রগতি, এলাকাবাসীর কল্যাণ এবং পানির পাম্পটির মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ পানি প্রাপ্তি নিশ্চিত করার জন্য বিশেষ মোনাজাত করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

৭ নভেম্বরে গ্রাম পুলিশ মহাসমাবেশ: নতুন ভেন্যু জাতীয় প্যারেড গ্রাউন্ড, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান