Dhaka ০৭:৪১ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গাইবান্ধায় এইচএসসিতে বিপর্যয়: শতভাগ ফেল তিন মহিলা কলেজে সৌদির আকাশসীমায় ফের ড্রোন হামলা প্রতিহত: পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলে হাই-অ্যালার্ট রণবীর-সাই পল্লবীর ‘রামায়ণ’ ও কৌন বনেগা ক্রোড়পতির মঞ্চে অভিনেত্রীর চমৎকার সব কথা ড. আব্দুল মঈন খানের শারীরিক অবস্থার উন্নতি, রয়েছেন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ১৬ বছর পর চালুর পথে জয়পুরহাটের জামালগঞ্জ রেলওয়ে স্টেশন: প্রতিমন্ত্রী আব্দুল বারী পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধা: ২৮ বিশিষ্ট নাগরিকের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ স্পেনের রেল বিপর্যয়: রাজনৈতিক সংকটে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের ভবিষ্যৎ টিকটকের ভিডিও নিয়ে বিরোধ: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০ ৭ নভেম্বরে গ্রাম পুলিশ মহাসমাবেশ: নতুন ভেন্যু জাতীয় প্যারেড গ্রাউন্ড, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান মোংলায় কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

ভাঙ্গা স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে কাজ চলছে: সাভারে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. মুহিত

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৬:১৫:১৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ১১ বার

ফ্যাসিস্ট সরকারের আমলে দুর্নীতির মাধ্যমে পুরো দেশের স্বাস্থ্য খাতকে ধ্বংস করে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে দায়িত্ব নেওয়ার পর এই ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থা পেয়েছে। তবে বর্তমান সরকার জনসভার রাজনীতি বাদ দিয়ে এখন জনসেবার রাজনীতি করছে এবং দুর্নীতি প্রতিহত করে দেশ গড়ার কাজ চালিয়ে যাচ্ছে।

শনিবার দুপুরে সাভারের ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট’র অবকাঠামো পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গত বছরের ২৫ ডিসেম্বর দেশে ফিরে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’ ঘোষণা দিয়েছিলেন। সেই পরিকল্পনার অংশ হিসেবেই বিধ্বস্ত বাংলাদেশকে পুনর্গঠন এবং স্বাস্থ্য ব্যবস্থাকে নতুন করে সাজিয়ে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হচ্ছে।

চিকিৎসকদের প্রশাসনিক প্রশিক্ষণের নতুন কেন্দ্র

বিগত সরকারের আমলে অব্যবস্থাপনা ও অবহেলায় পড়ে থাকা এই প্রতিষ্ঠানটি সম্পর্কে ড. মুহিত জানান, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সমস্ত সংস্কার কাজ শেষ করে ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট’ পুরোপুরি প্রস্তুত করা হবে। এরপর পয়লা জানুয়ারি থেকেই এখানে চিকিৎসকদের প্রশাসনিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। প্রতিষ্ঠানটিকে দেশের চিকিৎসকদের দক্ষ প্রশাসক হিসেবে গড়ে তোলার একটি জাতীয় প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে রূপ দেওয়া হবে বলেও জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

গাইবান্ধায় এইচএসসিতে বিপর্যয়: শতভাগ ফেল তিন মহিলা কলেজে