Dhaka ০৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গণতন্ত্রের নতুন সূর্যোদয় ও অর্থনীতি: তারেক রহমানের জাপান সফর ঘিরে নতুন সম্ভাবনার হাতছানি লংমার্চ নয়, জাতীয় ঐক্যের মাধ্যমে আলোচনার ডাক স্বরাষ্ট্রমন্ত্রীর সরকারি মুকসুদপুর কলেজের এইচএসসি ফলাফল: দায়ভার কে নেবে? আইসিসিবির মাঠে ৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে ‘বারভিডা কার এক্সপো ২০২৬’ নেত্রকোনায় ৪ লাখ ৩ হাজার ভারতীয় রুপিসহ গ্রেফতার ১ তদবির সংস্কৃতি বন্ধে গণপূর্তে লটারি পদ্ধতি: বিতর্কিত করার চেষ্টা দুঃখজনক—গৃহায়নমন্ত্রী সিলেটে বিজিবির বড় অভিযান: কোটি টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ হত্যা: রিমান্ডে বন্ধু দীপ, নেপথ্যে শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও নম্বরের প্রতিযোগিতা নয়, শিক্ষার গুণগত মানেই মূল জোর দেওয়া হচ্ছে: ড. শাহ মো. হেলাল উদ্দিন শিবগঞ্জ-মোকামতলায় নিসচার উদ্যোগে ২৯ জনকে সম্মাননা প্রদান

ড. আব্দুল মঈন খানের শারীরিক অবস্থার উন্নতি, রয়েছেন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৭:২৩:১৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ১০ বার

ফুসফুসে সংক্রমণ নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে তাঁকে এখনও চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) তাঁর ব্যক্তিগত সহকারী বাহাউদ্দিন মিল্টন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ফুসফুসে ইনফেকশন বা সংক্রমণজনিত সমস্যার কারণে ড. মঈনকে বিশেষ পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে স্বস্তির বিষয় হলো, তাঁর শারীরিক অবস্থা এখন উন্নতির দিকে রয়েছে। একই সঙ্গে, রোগীর দ্রুত আরোগ্যের সুবিধার্থে হাসপাতালে ভিড় না করার জন্য চিকিৎসকদের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ২১ অক্টোবর রাতে হঠাৎ শ্বাসকষ্ট ও বুকব্যথা দেখা দিলে তাঁকে দ্রুত বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. আতিকুর রহমান, ডা. জিয়াউল হাসান এবং ডা. শাহাবুদ্দিন তালুকদারের সমন্বয়ে গঠিত একটি উচ্চপর্যায়ের মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

গণতন্ত্রের নতুন সূর্যোদয় ও অর্থনীতি: তারেক রহমানের জাপান সফর ঘিরে নতুন সম্ভাবনার হাতছানি