Dhaka ০৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বদলির আদেশের ২৪ ঘণ্টার মধ্যেই ‘ম্যাজিক’: সীতাকুণ্ডে মোস্ট ওয়ান্টেড ইয়াসিনের ৬৫ দলিল রেজিস্ট্রি! চট্টগ্রাম গণপূর্ত বিভাগ-৪: নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান ও এনডিইকে ঘিরে প্রায় ৫০ কোটি টাকার ঘুষ ও অনিয়মের অভিযোগের গুঞ্জন ইগো বা ব্যক্তিগত ক্ষোভের বলি সাধারণ মানুষ: চট্টগ্রামে পিডিবির খামখেয়ালিতে সাড়ে ৩ ঘণ্টা অচল ছিল বিআরটিএ কার্যালয় গভীর রাতে বাড্ডা থানায় এসআই হানিফের বিরুদ্ধে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, ডিএমপি কমিশনারের কাছে বিচার চেয়ে ভুক্তভোগীর আবেদন মিরসরাইয়ে করেরহাট ইউপির ১ কোটি ১৮ লাখ টাকা আত্মসাৎ: দুদকের দুই মামলা, সাবেক চেয়ারম্যানসহ আসামি ১৩ চন্দনাইশ পৌরসভায় প্রকৌশলী রাজীবের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়: ফাইল তলবের নির্দেশ থাকলেও বহাল তবিয়তে অভিযুক্ত! ঢাকা মেট্রোরেলের এমডির বিরুদ্ধে অনিয়ম ও ধীরগতির অভিযোগ, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ক্ষমতার অপব্যবহার করে জোরপূর্বক জমি দখল ও মিথ্যা মামলার পাহাড় গড়ে তোলার অভিযোগ এপিপি শাহানা ও স্বামী নাসিমের বিরুদ্ধে মিঠাপুকুরের নানকর বালিকা উচ্চ বিদ্যালয়ে কোটি টাকার দুর্নীতি: সাবেক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে জোনাল ডিডি বরাবর অভিযোগ ৫ কোটির ভুয়া বিল কেলেঙ্কারির অভিযুক্ত মাসুদ রানা এবার ঢাকা মেডিকেলের বড় প্রকল্পের দায়িত্বে!

নেত্রকোনায় ৪ লাখ ৩ হাজার ভারতীয় রুপিসহ গ্রেফতার ১

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৮:২৪:০০ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ৮ বার

নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দায় অভিযান চালিয়ে ৪ লাখ ৩ হাজার ভারতীয় রুপিসহ দুলাল মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার রংছাতি ইউনিয়নের ব্যাঙকোনা গ্রামে এ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃত দুলাল মিয়া ওই গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে ব্যাঙকোনা গ্রামে দুলাল মিয়ার বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় তার ঘর থেকে ৫০০ রুপি মূল্যমানের মোট ৮০৬টি ভারতীয় নোট জব্দ করা হয়, যার মোট পরিমাণ ৪ লাখ ৩ হাজার রুপি।

এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, অবৈধভাবে ভারতীয় রুপি রাখার দায়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে ওই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

বদলির আদেশের ২৪ ঘণ্টার মধ্যেই ‘ম্যাজিক’: সীতাকুণ্ডে মোস্ট ওয়ান্টেড ইয়াসিনের ৬৫ দলিল রেজিস্ট্রি!