Dhaka ১০:০৪ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ডাকের থার্ড ক্লাস কর্মচারি খলিলের কোটি টাকার সাম্রাজ্য তাফতান সীমান্ত বন্ধ: পাকিস্তানে মারাত্মক এলপিজি সংকটে আকাশছোঁয়া দাম সেনোরার হাত ধরে দক্ষিণ এশীয় নারী ফুটবলে শুরু হলো ‘প্লে অন পিরিয়ড’ যাত্রা নতুন নেতৃত্বে ঢাকা মহানগর উত্তর বিএনপি: আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর মানিকগঞ্জ-১ আসনের এমপি জিন্নাহ কবির: “ঘুষ, দুর্নীতি ও মাদকের স্থান হবে না, মানুষের কল্যাণে কাজ করতে হবে” তৈরি পোশাক খাতে অস্থিরতা: সীমান্তের ওপার থেকে ইন্ধন দেওয়া হচ্ছে—স্বরাষ্ট্রমন্ত্রী মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার আহ্বান – ফখরুল ইসলাম এমপি ছাত্রলীগ ফিরলে কারো রক্ষা নেই: ফারুক হাসান ৬৭ বছরের ঐতিহ্য ভেঙে নতুন ঠিকানায় চট্টগ্রাম কাস্টম হাউজ: কার্যক্রম শুরু হলো ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ঝাড়খণ্ডে থানায় অভিযোগ করতে গিয়ে ধর্ষণের শিকার নারী, অভিযুক্ত কনস্টেবল গ্রেপ্তার ও ওসি সহ ৫ পুলিশ বরখাস্ত

টিকটকের ভিডিও নিয়ে বিরোধ: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৬:৫৭:২১ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ১২ বার

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক ও রিলস নিয়ে সৃষ্ট বিরোধের জেরে দুই গোষ্ঠীর রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার আশুগঞ্জ বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুরো বাজার এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ভয়ে ব্যবসায়ীরা তাৎক্ষণিকভাবে দোকানপাট বন্ধ করে দেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুর্গাপুর ইউনিয়নের সোহাগপুর গ্রামের আবিরপাড়া গোষ্ঠীর সিয়াম ও ফাহাদের সাথে নাকরপাড়া গোষ্ঠীর আরিফ ও বক্করের সুসম্পর্ক ছিল। গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) একটি টিকটক ভিডিওর কমেন্ট বক্স ও রিলস তৈরিকে কেন্দ্র করে তাদের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি দ্রুত দুই গোষ্ঠীর মধ্যে ছড়িয়ে পড়লে শুক্রবার থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।

পরিস্থিতি নিয়ন্ত্রণে শনিবার সকালে আশুগঞ্জ বাজারে জারু মিয়ার ধান-চাল আড়তে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পুলিশের উপস্থিতিতে এক সালিশ বৈঠকের আয়োজন করা হয়। সালিশে বিষয়টি মীমাংসা করে দেওয়া হলেও, বৈঠক শেষে পুলিশ ঘটনাস্থল ত্যাগ করার পরপরই দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে পুনরায় সংঘর্ষে জড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ ও স্থানীয় প্রবীণ ব্যক্তিরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন। সংঘর্ষে আহতদের স্থানীয় আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, টিকটকের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়নি, তবুও আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

ডাকের থার্ড ক্লাস কর্মচারি খলিলের কোটি টাকার সাম্রাজ্য