Dhaka ০৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে ২ কোটি টাকার চাল ও ধান আত্মসাৎ: দুদকের মামলা চার কর্মকর্তার বিরুদ্ধে মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩ শ্যালিকাকে বিয়ে ও টিকটক বিতর্ক: গ্রামবাসীর সামনে ক্ষমা চাইলেন শ্যালিকা, কান ধরে তওবা করলেন শ্বশুর এই হত্যাকাণ্ডের বিচার হবে ইনশাআল্লাহ – মাওলানা বোরহান উদ্দিন। বারেকের শত কোটি টাকার অবৈধ সম্পদ ও দূর্নীতি আইজিপির ‘ক্রসফায়ার’ মন্তব্য অসতর্ক শব্দচয়ন ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ টোকিওর মতো পরিচ্ছন্ন ও দূষণমুক্ত ঢাকা গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান সিডিএ চেয়ারম্যান ও ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, ৩ দিনের আইনি নোটিশ তিস্তা মহাপরিকল্পনার ডিপিপি শীঘ্রই, দীর্ঘমেয়াদী সুফল নিশ্চিত করার পরিকল্পনা: পানিসম্পদ প্রতিমন্ত্রী ব্যালন ডি’অর না পাওয়ার আক্ষেপ নেই, ইয়ামাল বললেন—‘একদিন আমার সময়ও আসবে’

বিদেশফেরত যাত্রীকে ফেলে দুইটি পাসপোর্ট-লাগেজ নিয়ে চলে গেল বাস, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার

১৩ সেপ্টেম্বর ২০২৬, রবিবার রাতে দিনাজপুর বীরগঞ্জ থানাধীন দশমাইল নামক থেকে মোজাম্মেল নামে থেকে একজন বিদেশফেরত যাত্রী ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, তিনি সৌদিপ্রবাসী, গতকাল ঢাকা এয়ারপোর্টে নামার পর আব্দুল্লাপুর থেকে হানিফ পরিবহনের একটি বাসে ঠাকুরগাঁও যাওয়ার উদ্দেশ্যে রওনা করেন। দিনাজপুর জেলার দশমাইলে যাত্রী নেওয়ার জন্য বাসটি দাঁড়ালে সুপারভাইজারকে বলে তিনি ওয়াশরুমে যান। ওয়াশরুম থেকে ফিরে দেখেন বাসটি তাকে ফেলে চলে গিয়েছে। কলার ৯৯৯ নম্বরে ফোন করে জানান, হানিফ পরিবহণ বাসে তার দুইটি পার্সপোর্ট, একটি প্লেন টিকেট ও বিদেশ থেকে নিয়ে আসা মালামালসহ লাগেজ রয়েছে। ৯৯৯ তাৎক্ষণিকভাবে দিনাজপুর বীরগঞ্জ থানাকে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য জানায়। ৯৯৯ নম্বরে কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল রুহুল আমিন এবং উদ্ধার তৎপরতার বিষয়টি তদারক এবং সমন্বয় করছিলেন ৯৯৯ ডিসপাচার এসআই আব্দুল মান্নান।

সংবাদপ্রাপ্ত হয়ে দিনাজপুর বীরগঞ্জ থানার একটি টহল দল শহিদ মিনার মোড়ে চলন্ত বাসটি থামিয়ে সৌদি প্রবাসীর দুইটি পার্সপোর্ট এবং লাগেজসহ অন্যান্য মালামাল উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে কলার থানায় উপস্থিত হলে তাকে বুঝিয়ে দেওয়া হয়

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে ২ কোটি টাকার চাল ও ধান আত্মসাৎ: দুদকের মামলা চার কর্মকর্তার বিরুদ্ধে