Dhaka ১১:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু ভাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার আহ্বান দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রেমিট্যান্স আহরণ ও সেবা আরও সহজ করতে ওয়ান ব্যাংকের সাথে নগদের কৌশলগত চুক্তি রাজনৈতিক পটপরিবর্তন হলেও থামেনি বিএডিসির বীজ সিন্ডিকেট: বহাল তবিয়তে ‘বঙ্গ অ্যাগ্রিটেক’ মিরপুরে ডিএনসিসির বড় অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো দুই হাজার অবৈধ দোকান বন বিভাগে ‘পে-ফিক্সেশন’ বাণিজ্য: ফাইলপ্রতি ৫ হাজার টাকা পর্যন্ত উৎকোচ আদায়ের অভিযোগ, জিম্মি সাধারণ কর্মচারীরা পঞ্চগড় বোদা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য: তিন কর্মচারীর বিরুদ্ধে ভিডিও ভাইরালের পর ক্ষোভ কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে ২ কোটি টাকার চাল ও ধান আত্মসাৎ: দুদকের মামলা চার কর্মকর্তার বিরুদ্ধে মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩

বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক আন্তঃজেলা কুখ্যাত ডাকাত কাজী আকবর গ্রেফতার।

ঢাকা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম এর নেতৃত্বে ১৪/০৯/২০২৬খ্রিঃ তারিখ ১৬:২০ ঘটিকায় ডিএমপি কোতয়ালী থানাধীন তাতীবাজার মোড় এলাকা হইতে আন্তঃজেলা কুখ্যাত ডাকাত ১। মোঃ কাজী আকবর (৫৫), পিতা-মোহাম্মদ কাজী রফিককে গ্রেফতার করেন। ধৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃত আসামী দেশের বিভিন্ন এলাকায় ডাকাতির সাথে সম্পৃক্ততা রয়েছে। ধৃত আসামীর পিসিপিআর পর্যালোচনায় দেখা যায় যে, তাহার বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলার বিভিন্ন থানায় আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে ডাকাতি, হত্যা, মাদক, অস্ত্র আইনের মামলা সহ মোট ১০ (দশ) টি মামলা রয়েছে।

উল্লেখ্য যে, ধৃত আসামী কাজী আকবর এর বিরুদ্ধে খুলনা দিঘলিয়া থানায় ২ টি সাজা পরোয়ানাসহ মোট ৫ টি গ্রেফতারি পরোয়ানার সাজাপ্রাপ্ত ফেরারি আসামি।

ধৃত আসামীকে ডাকাতি মামলায় গ্রেফতার দেখানো পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু