
ডেঙ্গুর বিস্তার রোধে তিন মাসব্যাপী দেশব্যাপী বিশেষ ‘ডিজিটাল সচেতনতা ক্যাম্পেইন’ শুরু হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) এক বার্তায় এই উদ্যোগের কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ নাগরিক ও কনটেন্ট ক্রিয়েটরদের সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, শুধু সরকারি উদ্যোগ বা ওষুধ ছিটিয়ে ডেঙ্গু পুরোপুরি নিমূল করা সম্ভব নয়, এজন্য ব্যক্তি ও সামাজিক সচেতনতা জরুরি। তরুণ প্রজন্ম ও ইনফ্লুয়েন্সারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ভিডিও, রিলস, স্টোরি ও ইনফোগ্রাফিকের মাধ্যমে বাসাবাড়িতে জমে থাকা পানি পরিষ্কার করা এবং লক্ষণের বিষয়ে তথ্য ছড়িয়ে দিতে হবে। এই ক্যাম্পেইনের আওতায় আগামী তিন মাস এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও ডেঙ্গুর প্রাথমিক চিকিৎসা নিয়ে সামাজিক মাধ্যমে প্রচারণা জোরদার করা হবে।
অনলাইন ডেস্ক 

























