Dhaka ০৫:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু ভাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার আহ্বান দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রেমিট্যান্স আহরণ ও সেবা আরও সহজ করতে ওয়ান ব্যাংকের সাথে নগদের কৌশলগত চুক্তি রাজনৈতিক পটপরিবর্তন হলেও থামেনি বিএডিসির বীজ সিন্ডিকেট: বহাল তবিয়তে ‘বঙ্গ অ্যাগ্রিটেক’ মিরপুরে ডিএনসিসির বড় অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো দুই হাজার অবৈধ দোকান বন বিভাগে ‘পে-ফিক্সেশন’ বাণিজ্য: ফাইলপ্রতি ৫ হাজার টাকা পর্যন্ত উৎকোচ আদায়ের অভিযোগ, জিম্মি সাধারণ কর্মচারীরা পঞ্চগড় বোদা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য: তিন কর্মচারীর বিরুদ্ধে ভিডিও ভাইরালের পর ক্ষোভ কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে ২ কোটি টাকার চাল ও ধান আত্মসাৎ: দুদকের মামলা চার কর্মকর্তার বিরুদ্ধে মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩

তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধি: ভরিতে ১,৬৯১ টাকা বাড়িয়ে বাজুসের নতুন মূল্য নির্ধারণ

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ১০:১৫:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১০৭ বার

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা সোনা) মূল্য বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ১ হাজার ৬৯১ টাকা বৃদ্ধি করে নতুন এই দাম পুনর্নির্ধারণ করেছে।

গত শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বাজুসের ‘স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং’-এর এক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। ওই দিন সকাল ১০টা থেকেই নতুন এই মূল্য কার্যকর করা হয়েছে। আজ শনিবারও (২৬ সেপ্টেম্বর) একই মূল্যে স্বর্ণ কেনাবেচা হচ্ছে।

ক্যাটাগরি অনুযায়ী স্বর্ণের বর্তমান বাজারদর (প্রতি ভরি / ১১.৬৬৪ গ্রাম):

  • ২২ ক্যারেট (হলমার্ক করা): ২,৩৪,৬২১ টাকা

  • ২১ ক্যারেট: ২,২৪,০৬৫ টাকা

  • ১৮ ক্যারেট: ১,৯২,৩৯৭ টাকা

  • সনাতন পদ্ধতি: ১,৫৭,১৭২ টাকা

অলংকার ক্রয়, বিক্রয় ও ভ্যাটসংক্রান্ত নির্দেশনা: বাজুস জানিয়েছে, স্বর্ণের গয়না বিক্রির ক্ষেত্রে গয়নার ডিজাইন অনুযায়ী আলাদা মজুরি যুক্ত হবে। তবে বিক্রয়মূল্যের সাথে প্রয়োজনীয় ভ্যাট ইতোমধ্যেই অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের থেকে অতিরিক্ত ভ্যাট আদায় করা যাবে না।

এ ছাড়া পুরোনো অলংকার পরিবর্তনের (এক্সচেঞ্জ) ক্ষেত্রে মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে ১২ শতাংশ এবং সরাসরি বিক্রির (পারচেজ) ক্ষেত্রে ১৮ শতাংশ কর্তন করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু