Dhaka ১১:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু ভাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার আহ্বান দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রেমিট্যান্স আহরণ ও সেবা আরও সহজ করতে ওয়ান ব্যাংকের সাথে নগদের কৌশলগত চুক্তি রাজনৈতিক পটপরিবর্তন হলেও থামেনি বিএডিসির বীজ সিন্ডিকেট: বহাল তবিয়তে ‘বঙ্গ অ্যাগ্রিটেক’ মিরপুরে ডিএনসিসির বড় অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো দুই হাজার অবৈধ দোকান বন বিভাগে ‘পে-ফিক্সেশন’ বাণিজ্য: ফাইলপ্রতি ৫ হাজার টাকা পর্যন্ত উৎকোচ আদায়ের অভিযোগ, জিম্মি সাধারণ কর্মচারীরা পঞ্চগড় বোদা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য: তিন কর্মচারীর বিরুদ্ধে ভিডিও ভাইরালের পর ক্ষোভ কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে ২ কোটি টাকার চাল ও ধান আত্মসাৎ: দুদকের মামলা চার কর্মকর্তার বিরুদ্ধে মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩

উচ্ছেদ অভিযান ঘিরে মিরপুর-১০ নম্বরে তাণ্ডব: হোপ মার্কেটে আগুন, সিটি করপোরেশন ও পুলিশের গাড়িতে হামলা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০১:৪৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ৭৪ বার

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে চরম উত্তেজনা ও সংঘাতের সৃষ্টি হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে অভিযান চলাকালে স্থানীয় ‘হোপ মার্কেট’-এ হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটে। প্রাথমিক ধারণায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলা হলেও, এ ঘটনার পর পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

হোপ মার্কেটে আগুন লাগার খবরে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় হকার ও ফুটপাতের ব্যবসায়ীরা। একপর্যায়ে উত্তপ্ত পরিস্থিতি রূপ নেয় সহিংসতায়। উত্তেজিত জনতা উচ্ছেদ অভিযানে থাকা সিটি করপোরেশনের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছালেও উত্তেজিত হকারদের বাঁধার মুখে শুরুতে অগ্নিনির্বাপণ কাজ শুরু করতে পারেনি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দ্রুত পদক্ষেপ নেয় এবং মিরপুর-১০ থেকে ১৪ নম্বরমুখী সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ করে দেয়। এ সময় পুলিশ ও ক্ষুব্ধ হকারদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে।

বর্তমানে পুরো মিরপুর-১০ ও আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

উল্লেখ্য, রাজধানীর সড়ক ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে গত কিছুদিন ধরেই মিরপুরসহ বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে আসছিল ঢাকা উত্তর সিটি করপোরেশন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু