Dhaka ০১:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু ভাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার আহ্বান দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রেমিট্যান্স আহরণ ও সেবা আরও সহজ করতে ওয়ান ব্যাংকের সাথে নগদের কৌশলগত চুক্তি রাজনৈতিক পটপরিবর্তন হলেও থামেনি বিএডিসির বীজ সিন্ডিকেট: বহাল তবিয়তে ‘বঙ্গ অ্যাগ্রিটেক’ মিরপুরে ডিএনসিসির বড় অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো দুই হাজার অবৈধ দোকান বন বিভাগে ‘পে-ফিক্সেশন’ বাণিজ্য: ফাইলপ্রতি ৫ হাজার টাকা পর্যন্ত উৎকোচ আদায়ের অভিযোগ, জিম্মি সাধারণ কর্মচারীরা পঞ্চগড় বোদা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য: তিন কর্মচারীর বিরুদ্ধে ভিডিও ভাইরালের পর ক্ষোভ কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে ২ কোটি টাকার চাল ও ধান আত্মসাৎ: দুদকের মামলা চার কর্মকর্তার বিরুদ্ধে মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩

প্রতিবন্ধীদেরকে দেশের সম্পদে পরিনত করার জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে-এস এম জিলানী

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সভাপতি ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী বলেছেন, প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা এখন আর সমাজের বোঝা নয়। তাদেরকে দেশের সম্পদে পরিণত করার লক্ষে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। তাদের জন্য শিক্ষা, স্বাস্থ্য, যাতায়েত, খেলাধুলা, চাকরির ব্যবস্থা সহ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে। ইতিমধ্যে ‘ওয়ান-স্টপ -সার্ভিস’ চালু করা হয়েছে।দেশে প্রায় ২ হাজার ৭০০টি প্রতিবন্ধী স্কুল রয়েছে। এই স্কুলের সংখ্যা বৃদ্ধির জন্য সরকার কাজ করছে।

আজ বৃহস্পতিবার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্ত্বরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন,আমি কোটালীপাড়ায় কমপক্ষে দুটি প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠার জন্য নির্ধারিত মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করছি।আশা করছি আমরা এ উপজেলায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষার ব্যবস্থা করতে পারবো।

এস এম জিলানী বলেন, কোটালীপাড়া উপজেলায় প্রতিবন্ধী ভাতা ভোগীর যে সংখ্যা রয়েছে আমি এই সংখ্যা বৃদ্ধি করার জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ে যোগাযোগ করছি।আশা করছি বাস্তবায়িত হবে।

হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠান শেষে এস এম জিলানী কোটালীপাড়া উপজেলা পরিষদ হলরুমে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এ সময় তিনি বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান,কবিতা,দর্শন,আদর্শ চর্চা বৃদ্ধির লক্ষ আমাদের কাজ করতে হবে।

আমি বিশ্বাস করি, নজরুলের গান,কবিতা,আদর্শ, দর্শন চর্চা করলে আমাদের যুব সমাজ বিপদগামী হবে না।

এ সব অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফীন,উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার,পৌর বিএনপির সভাপতি ইউসুপ আলী দাড়িয়া,সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদারসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু