
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হাম এবং এর উপসর্গজনিত কারণে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২০১ জনে। এর মধ্যে শুধু নিশ্চিত হামে মারা গেছেন ১০৪ জন এবং উপসর্গ নিয়ে ১ হাজার ৯৭ জন।
সোমবার (১৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এই তথ্য জানানো হয়।
বুলেটিনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৩৪৩ জন হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত দেশে মোট হাম আক্রান্ত রোগীর সংখ্যা পৌঁছাল ২ লাখ ১৪ হাজার ৫৫১ জনে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৩৫ জন এবং ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত রোগীর সংখ্যা ২৩ হাজার ১৫৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সারা দেশে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯০ হাজার ৬৬৩ জন রোগী। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৮৩ হাজার ৪২ জন।
অনলাইন ডেস্ক 

























