Dhaka ১১:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু ভাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার আহ্বান দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রেমিট্যান্স আহরণ ও সেবা আরও সহজ করতে ওয়ান ব্যাংকের সাথে নগদের কৌশলগত চুক্তি রাজনৈতিক পটপরিবর্তন হলেও থামেনি বিএডিসির বীজ সিন্ডিকেট: বহাল তবিয়তে ‘বঙ্গ অ্যাগ্রিটেক’ মিরপুরে ডিএনসিসির বড় অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো দুই হাজার অবৈধ দোকান বন বিভাগে ‘পে-ফিক্সেশন’ বাণিজ্য: ফাইলপ্রতি ৫ হাজার টাকা পর্যন্ত উৎকোচ আদায়ের অভিযোগ, জিম্মি সাধারণ কর্মচারীরা পঞ্চগড় বোদা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য: তিন কর্মচারীর বিরুদ্ধে ভিডিও ভাইরালের পর ক্ষোভ কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে ২ কোটি টাকার চাল ও ধান আত্মসাৎ: দুদকের মামলা চার কর্মকর্তার বিরুদ্ধে মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩

মগবাজারে আসিফ আকবরের গাড়িতে গুলি: সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি বড় ভাইয়ের

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৪:২৪:০৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ১৫ বার

রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি চালানোর ঘটনায় তীব্র উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন তার বড় ভাই মোহাম্মদ আলী আকবর। ঘটনার নেপথ্য কারণ উদঘাটন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

শনিবার (২৪ অক্টোবর) ভোরে মগবাজারের বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। সৌভাগ্যবশত ঘটনার সময় গাড়িতে শিল্পী আসিফ আকবর উপস্থিত না থাকায় বড় ধরনের কোনো প্রাণহানি বা দুর্ঘটনা ঘটেনি।

ফজরের নামাজ শেষে বাসায় ফেরার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানতে পেরে চরম উৎকণ্ঠায় পড়েন পরিবারের সদস্যরা। পরবর্তীতে অফিসে যাওয়ার পথে ঘটনাস্থল পরিদর্শন করেন আলী আকবর। এ সময় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, একটি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে এমন অপ্রত্যাশিত ঘটনা কোনোভাবেই কাম্য নয়। সবার নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের মূল দায়িত্ব। তিনি আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন, আল্লাহ হয়তো আসিফকে বড় কোনো বিপদের হাত থেকে রক্ষা করেছেন।

ঘটনার রহস্য উন্মোচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোরালো আহ্বান জানিয়ে আলী আকবর বলেন, বিশাল সেন্টার ও আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরাগুলোর ফুটেজ পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করলে অপরাধীদের শনাক্ত করা সম্ভব হবে। তিনি তদন্তের ফলাফল দ্রুত জনসমক্ষে প্রকাশ করার এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানান।

ছোট ভাইয়ের ওপর এমন হামলার ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত আলী আকবর আবেগপ্রবণ কণ্ঠে বলেন, “সে আমার আপন ছোট ভাই। এ ঘটনায় আমি নিজেই ভীষণ সন্ত্রস্ত ও মানসিকভাবে ভেঙে পড়েছি। আশা করি, প্রশাসন ও দেশবাসী ওর পাশে থাকবেন।”

উল্লেখ্য, শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে মগবাজারের বিশাল সেন্টারের সামনে পার্ক করা গাড়িটি লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি চালিয়ে পালিয়ে যায়। হামলার উদ্দেশ্য ও এর সাথে জড়িতদের শনাক্ত করতে ইতিমধ্যে ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু