Dhaka ০৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
উরুর চোটে মাঠের বাইরে জোয়াও পেদ্রো ভূরুঙ্গামারীতে ৪ লাখ টাকার ভারতীয় মোবাইলসহ আন্তঃজেলা চোরাকারবারি চক্রের প্রধান গ্রেফতার ভোর রাতে গোবিপ্রবির বনলতা ও অপরাজিতা হলে চুরি: নিরাপত্তা নিয়ে তীব্র ক্ষোভ শিক্ষার্থীদের সমুদ্রের প্রলয়ংকরী ঝড়ের নামকরণ যেভাবে হয়, আসছে যে ১০ নাম ছোটপর্দায় নতুন যাত্রায় অভিনেত্রী নূপুর আহসান, আসছে ৭টি নতুন প্রজেক্ট ৬৬ বছরের ইতিহাসে সেরা অঘটন দেখল বিশ্ব বগুড়ায় পুলিশ পরিচয়ে ১০২ ভরি সোনা ছিনতাই: ৪ জন গ্রেপ্তার, ৮৮ লাখ টাকা উদ্ধার টাইব্রেকারের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে সিশেলসকে হারিয়ে ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের শেষ ষোলোতে বাংলাদেশ অদক্ষ নয়, দক্ষ জনশক্তি রপ্তানি করাই সরকারের মূল লক্ষ্য: আরিফুল হক চৌধুরী গোপালগঞ্জে শিশু তালহা হত্যা মামলা: দুইজনের ফাঁসি, একজনের যাবজ্জীবন

উসকানিমূলক প্রশ্ন ও প্ররোচনার অভিযোগ: ট্রাইব্যুনালে হাজির শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ১২:৩২:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • ২১ বার

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে হাজির করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সকালে কারাগার থেকে তাদের ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়। ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ মামলার শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

১. শ্যামল দত্ত (জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ভোরের কাগজের সম্পাদক)

২. মোজাম্মেল বাবু (একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান সম্পাদক)

৩. ফারজানা রুপা (একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক)

প্রসিকিউশন সূত্র জানায়, গত ২৪ আগস্ট মানবতাবিরোধী অপরাধের এই মামলায় তিন সাংবাদিককে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল-২। একই সঙ্গে আজকের দিনটিকে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য করা হয়েছিল। নির্ধারিত দিনে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৪ জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন। ওই সময় এই সাংবাদিকরা প্রশ্ন করার আড়ালে বিভিন্ন উসকানিমূলক বক্তব্য দেন। এর প্রেক্ষিতে আন্দোলনকারীদের উদ্দেশে আপত্তিকর মন্তব্য করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী। প্রসিকিউশনের দাবি, এসব উসকানি ও প্ররোচনার ধারাবাহিকতায় জুলাই-আগস্টের সময়কালে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

উরুর চোটে মাঠের বাইরে জোয়াও পেদ্রো