Dhaka ১২:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু ভাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার আহ্বান দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রেমিট্যান্স আহরণ ও সেবা আরও সহজ করতে ওয়ান ব্যাংকের সাথে নগদের কৌশলগত চুক্তি রাজনৈতিক পটপরিবর্তন হলেও থামেনি বিএডিসির বীজ সিন্ডিকেট: বহাল তবিয়তে ‘বঙ্গ অ্যাগ্রিটেক’ মিরপুরে ডিএনসিসির বড় অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো দুই হাজার অবৈধ দোকান বন বিভাগে ‘পে-ফিক্সেশন’ বাণিজ্য: ফাইলপ্রতি ৫ হাজার টাকা পর্যন্ত উৎকোচ আদায়ের অভিযোগ, জিম্মি সাধারণ কর্মচারীরা পঞ্চগড় বোদা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য: তিন কর্মচারীর বিরুদ্ধে ভিডিও ভাইরালের পর ক্ষোভ কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে ২ কোটি টাকার চাল ও ধান আত্মসাৎ: দুদকের মামলা চার কর্মকর্তার বিরুদ্ধে মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩

পদ্মা নদী রক্ষায় ও সেতুর নিরাপত্তা নিশ্চিত করতে হাইকোর্টে রিট

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৪:০৩:৪১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ১১ বার

পদ্মা নদী থেকে অবৈধ ও অপরিকল্পিতভাবে বালু উত্তোলন বন্ধ এবং জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা পদ্মা সেতুর নিরাপত্তা নিশ্চিত করতে হাইকোর্টে একটি জনস্বার্থমূলক রিট আবেদন দায়ের করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থা—মওসুস-এর পক্ষে সংস্থাটির চেয়ারম্যান, আইনজীবী ও মানবাধিকারকর্মী ড. মো. গোলাম রহমান ভূঁইয়া এই রিটটি দায়ের করেন।

রিট আবেদনে বলা হয়েছে, যত্রতত্র বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রাকৃতিক গঠন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এর ফলে নদীতীরের স্থিতিশীলতা নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংসের শঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে দেশের গর্বের প্রতীক পদ্মা সেতুসহ আশপাশের গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোও হুমকির মুখে পড়তে পারে বলে রিটে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

নদীর স্বাভাবিক প্রবাহ, পরিবেশগত ভারসাম্য এবং নদীতীরবর্তী মানুষের জীবন-জীবিকা সুরক্ষায় রিটে কয়েকটি সুনির্দিষ্ট নির্দেশনা চাওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—

অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ তদন্ত করে দায়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ।

নদীর গতিপ্রকৃতি ও বালু উত্তোলনের নেতিবাচক প্রভাব বৈজ্ঞানিকভাবে মূল্যায়ন করা।

নদী ও পরিবেশ রক্ষায় কার্যকর নজরদারি এবং প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়া।

মওসুসের মতে, দেশের অর্থনীতি, কৃষি, মৎস্যসম্পদ এবং জনজীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত পদ্মা নদীকে রক্ষা করা অত্যন্ত জরুরি। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ ও পরিবেশগত ন্যায়বিচার প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের আইনি দায়িত্ব যথাযথভাবে পালন করবে—এমন প্রত্যাশাতেই মূলত আদালতের দ্বারস্থ হয়েছে সংগঠনটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু