Dhaka ০২:১২ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
১৩৪ কোটির পোল্ট্রি গবেষণা প্রকল্প: গবেষণার চেয়ে ভবন-সরঞ্জামে জোর, পিডির বিরুদ্ধে স্ত্রীর ফেলোশিপ বাগানোর চাঞ্চল্যকর অভিযোগ ন্যাশনাল সার্ভিসের ২৯২ কোটির অনিয়ম ও ১৭৪ পাতার তদন্ত ফাইল গায়েব: ওএসডি হলেন যুব ও ক্রীড়া সচিব মাহবুব-উল-আলম রায়পুরে পাউবোর জমি থেকে গাছ কেটে বিক্রির অভিযোগ মহিলা বিষয়ক কর্মকর্তার বিরুদ্ধে! বদলির আদেশের ২৪ ঘণ্টার মধ্যেই ‘ম্যাজিক’: সীতাকুণ্ডে মোস্ট ওয়ান্টেড ইয়াসিনের ৬৫ দলিল রেজিস্ট্রি! চট্টগ্রাম গণপূর্ত বিভাগ-৪: নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান ও এনডিইকে ঘিরে প্রায় ৫০ কোটি টাকার ঘুষ ও অনিয়মের অভিযোগের গুঞ্জন ইগো বা ব্যক্তিগত ক্ষোভের বলি সাধারণ মানুষ: চট্টগ্রামে পিডিবির খামখেয়ালিতে সাড়ে ৩ ঘণ্টা অচল ছিল বিআরটিএ কার্যালয় গভীর রাতে বাড্ডা থানায় এসআই হানিফের বিরুদ্ধে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, ডিএমপি কমিশনারের কাছে বিচার চেয়ে ভুক্তভোগীর আবেদন মিরসরাইয়ে করেরহাট ইউপির ১ কোটি ১৮ লাখ টাকা আত্মসাৎ: দুদকের দুই মামলা, সাবেক চেয়ারম্যানসহ আসামি ১৩ চন্দনাইশ পৌরসভায় প্রকৌশলী রাজীবের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়: ফাইল তলবের নির্দেশ থাকলেও বহাল তবিয়তে অভিযুক্ত! ঢাকা মেট্রোরেলের এমডির বিরুদ্ধে অনিয়ম ও ধীরগতির অভিযোগ, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

চৌদ্দগ্রামে বালু লোড-আনলোড নিয়ে বিরোধ: পিটিয়ে হত্যার শিকার ইসলামী সংগীত শিল্পী ও রাইডার ইউসুফ

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৬:৩৪:০০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ১৮ বার

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় পূর্ব বিরোধ ও তুচ্ছ একটি ঘটনার জেরে কাজী ইউসুফ হোসেন (৩৫) নামের এক মোটরসাইকেল রাইডারকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পেশায় রাইডার হলেও তিনি এলাকায় একজন পরিচিত ইসলামী সংগীত শিল্পী হিসেবেও পরিচিত ছিলেন।

সোমবার (২৬ অক্টোবর) উপজেলার বাতিসা ইউনিয়নের আমজাদের বাজার এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ইউসুফ উপজেলার কনকাপৈত ইউনিয়নের কাজী বাড়ির ব্যাংকার কাজী একরামের ছোট ভাই।

স্থানীয় সূত্রে জানা যায়, গত দুই-তিন দিন আগে কনকাপৈত স্কুল মাঠে বালু লোড-আনলোড করাকে কেন্দ্র করে আমজাদের বাজারের আবুল কালাম আজাদের ট্রাক্টর চালকের সাথে কাজী ইউসুফের বাক-বিতণ্ডা হয়। ওই সময় ট্রাক্টরের মালিক আবুল কালাম আজাদ ইউসুফকে আমজাদের বাজার এলাকায় প্রবেশ না করার হুমকি দিয়েছিলেন।

পূর্বের সেই ক্ষোভের জের ধরে সোমবার ভোরে কাজী ইউসুফ রাইড শেয়ারিংয়ের কাজে আমজাদের বাজার রাস্তার মাথায় গেলে তার ওপর অতর্কিত হামলা চালানো হয়। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।

সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক ডা. রশিদ আহমেদ চৌধুরী জানান, রোগীর অবস্থা অত্যন্ত সংকটাপন্ন থাকায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় পাঠানো হয়েছিল। তবে পথেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, “বালু লোড-আনলোড নিয়ে বিরোধের জেরে সকালে আমজাদের বাজারে তার ওপর হামলার ঘটনা ঘটেছিল। তবে প্রাথমিক তথ্য অনুযায়ী এটি হার্ট অ্যাটাকজনিত মৃত্যু হতে পারে বলেও আমরা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো হবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

১৩৪ কোটির পোল্ট্রি গবেষণা প্রকল্প: গবেষণার চেয়ে ভবন-সরঞ্জামে জোর, পিডির বিরুদ্ধে স্ত্রীর ফেলোশিপ বাগানোর চাঞ্চল্যকর অভিযোগ